খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাবেক সংসদ আঙ্গুরের উদ্যোগে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম
বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের উদ্যোগে আড়াইহাজার উপজেলায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৬ আগষ্ট) বিকালে হাইজাদী ইউনিয়নের ইলমদীতে আতাউর রহমান খাঁন আঙ্গুরের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ সময় আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুর বক্তব্যে বলেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করব। আমি বিশ্বাস করি আমি যেহেতু তিন বার জাতীয় সংসদ নির্বাচনের মত পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং জনগণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পরীক্ষায় উত্তীর্ণ করেছে। সুতরাং আপনারা চিন্তা করবেন না আমি নমিনেশন পাবই পাব। তিনি আরও বলেন,এই অনির্বাচিত সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দিচ্ছে না। মিথ্যা মামলার নাটক সাজিয়ে আমাদের দেশনেত্রীকে কারাবন্দি করে রেখেছে এবং এই মামলার নাটক সাজিয়ে বিদেশ তার উচ্চতর চিকিৎসা সেবা গ্রহণে বাধাগ্রস্ত করেছে এই হাসিনা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


