Logo
Logo
×

রাজনীতি

দুঃসময় মোকাবেলায় আইভীকে পাশে চান শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম

দুঃসময় মোকাবেলায় আইভীকে পাশে চান শামীম ওসমান
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে শামীম ওসমানের বৈরিতা নতুন কিছু নয়। আইভী যখন প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে নির্বাচনে অংশ নেন তখণ থেকেই তার বিরোধিতা করে আসছেন শামীম ওসমান। এই বিরোধিতার মাত্রা একসময় শত্রুতায় গিয়ে পৌঁছায়।

 

 

জনগণের বিশাল অংশের সমর্থন থাকায় আইভী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দিনে দিনে সামনের দিকে পা বাড়াতে থাকেন।বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আইভীর দিকে বিষেদাগার ছুঁড়ে দিয়েছেন শামীম ওসমান। শুধু আইভী নন, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামাত, এমনকি নিজদলের কাউকেই ছাড় দিয়ে কথা বলেননি তিনি।

 

 

শামীম ওসমান কখনো বলেছেন, খেলা হবে,  দেখে নেবো, মাটির নিচে পুতে ফেলবো, এক মিনিটও দাঁড়াতে দেবোনাসহ নানান হুমকিমূলক কথাবার্তা বলে আসছেন। তবে গত কয়েকমাস ধরে মার্কিন ভিসানীতির কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন টালমাটাল।

 

 

সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন। রাজনীতির এই টালামাটাল পরিস্থিতির মুখে গত কিছুদিন ধরে শামীম ওসমান পাল্টে গেছেন। তার আচরণে পরিবর্তন এসেছে। উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে দিয়েছেন।

 

 

এতোদিন যাদের শত্রু মনে করেছেন তাদের খোঁজ খবন নিচ্ছেন, ভালোবাসা দেয়ার চেষ্টা করছেন। গত ৩১ জুলাই শহরের খানপুরে স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিল অধিবেশন চলাকালে দেখা গেছে, মেয়র আইভী পক্ষের নেতা জাহাঙ্গীর আলমকে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ কুশল বিনিময় করেছেন। এই দৃশ্যটি উপস্থিত অনেক নেতাদের দৃষ্টিগোচর হয়েছে।

 

 

এই জাহাঙ্গীর দিনরাত যেমন শামীম ওসমানকে গালিগালাজ করেন, তেমনি শামীম ওসমানও জাহাঙ্গীরকে ছাড় দেননা। ৬ আগস্ট গণভবনে অনুষ্ঠিত আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন শামীম ওসমান, মেয়র আইভী, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, এড. আনিসুর রহমান দিপুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
 

 

সূত্র জানিয়েছে, ওই দিন শামীম ওসমান উপস্থিত গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, আনিসুর রহমান দিপুর সাথে নমনীয় কথা বলেছেন। এক পর্যায়ে বার বার মুখ ফিরিয়ে নেয়া মেয়র আইভীর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কুশলাদি বিনিময় করতে দেখা গেছে।

 

 

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, শঅমীম ওসমান এখন ব্যাকুল হয়ে আছেন, আইভীর সাথে নিজের দুরুত্ব কমাতে।  একারণে তিনি পুলিশের বড় বড় কর্মকর্তা, মন্ত্রী, শিল্পপতিসহ অনেকের কাছে নিবেদন করেছেন। যাতে আইভীর সাথে তিনি একান্তে একটি বৈঠক করতে পারেন। দ্রুততম সময়ের সথ্যে যাতে তারা এই ব্যবস্থা করে দেন।

 

 

জাহাঙ্গীরকেও  তিনি টেলিফোনে বৈঠক করার বিষয়টি যাতে সহযোগিতা করে এই জন্য অনুরোধ জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুগের চিন্তাকে বলেন, আমরা এই মুহুর্ত্বে কোন বিরোধ চাইনা। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

 

 

এর জন্য আমাদের যা যা করার দরকার আমরা করবো। শামীম ওসমানের সাথে ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, তিনি আমার রাজনৈতিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। অতীত-বর্তমান এবং ভবিষ্যত রাজনীতি নিয়ে কথা বলেছেন। সে যেসময় ভিপি ছিল আমি ছিলাম জিএস। নির্বাচন সামনে, ঐক্যেও সুবাতাস বইছে।

 

 

মতপার্থক্য থাকতে পারে কিন্তু দলের বৃহৎ স্বার্থে এখন কোন বিরোধ নেই। জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু যুগের চিন্তাকে বলেন, এখন দেশ ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। ব্যক্তিগত বিষয়াদি পাশ কাটিয়ে দেশের ও দলের কথা বিবেচনা করে ঐক্যবদ্ধভাবে আমাদের এই ষড়যন্ত্রের বিরু্েদধ লড়তে হবে।

 

 

আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনে যাদের মনোনয়ন দেবেন তাদের জয়ী করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে ঝাপিয়ে পড়বো। এটাই আমাদের প্রতিজ্ঞা আমাদের অঙ্গীকার। এদিকে পর্যবেক্ষক মহল মনে করছেন, দিন দিন রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে, প্রতিনিয়ত নানা সমীকরণে ঘুরপাক খাচ্ছে রাজনীতি।

 

 

সামনে পরিস্থিতি আসলে কোন দিকে র্টান করবে তা অনেকটাই অন্ধকারে আছেন রাজনীতিবিদরা তথা দেশের মানুষ। শামীম ওসমান একজন আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব।  তাই বিরোধীদল নয়, নিজ দলের নেতাকর্মীরা তার উপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। পরিস্থিতি পাল্টে গেলে যাতে কোন বৈরিতার মুখে পড়তে না হয়, এই জন্যই এখন নানা চেষ্টা তদবীর চালিয়ে যাচ্ছেন শামীম ওসমান।  এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন