খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা বিএনপির দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম
বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৬ আগষ্ট) বিকেলে মাসদাইরে ফতুল্লা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুন, এড. আলা আমিন সিদ্দিকী, আলাউদ্দিন বারী, নাদিম হাসান মিঠু,বোরহান বেপারী, আবু বখতিয়ার সোহাগ, স্বাপন চৌধুরী, আবু তাহের আজাদ, এস কে সাহিন, দিদার হোসেন, ওমর ফারুক নাঈম, মীর মকবুল হোসেন বাবলু, রাজু হায়দার, আরিফ হোসাইন, মোকলেসুর রহমান, কামাল হোসেন, হানিফ শেখ, খাইরুল, কাওছার, মামুন, রবি মাহমুদ, আল আমিন, মোল্লা মান্নানসহ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


