রোজেলের নেতৃত্বে ফতুল্লায় লিফলেট বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির আহŸায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে ফতুল্লায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা থানার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জাহিদ হাসান রোজেল। এ সময়ে রিক্সা চালক হতে শুরু করে পথচারী, দোকানদার ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


