খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁ উপজেলা ছাত্রদলের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:৫৫ পিএম
বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৭ আগষ্ট) সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহŸায়ক জাকারিয়া ভূইয়ার নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


