Logo
Logo
×

রাজনীতি

সাবেক সংসদ আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজারে লিফলেট বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৯:২৭ পিএম

সাবেক সংসদ আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজারে লিফলেট বিতরণ
Swapno


বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজারে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুর। এ সময়ে রিক্সা চালক হতে শুরু করে পথচারী, দোকানদার ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

 

লিফলেট বিতরণ কালে আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুর জনসাধারণের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। এছাড়া আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকারের পদত্যাগ ও এক দফা দাবিসহ আমাদের সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করছি।
 

এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন