Logo
Logo
×

রাজনীতি

শোক দিবস উপলক্ষে মজিবুর রহমান উদ্যোগে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৬ পিএম

শোক দিবস উপলক্ষে মজিবুর রহমান উদ্যোগে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ 
Swapno

 

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মো.মজিবুর রহমান এর আয়োজনে দোয়া-মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় ফতুল্লার সস্তাপুর (লিংক রোড) এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো.শাহ জালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছির আলী, বিশিষ্ট শিল্পপতি মো.আরব আলী,

 

বিশিষ্ট শিল্পপতি হাজী মো.শাহ জাহান, বিশিষ্ট শিল্পপতি শাহ আলম, হাজী আফজাল হোসেন, ফতুল্লা থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সভাপতি মো.জুয়ের হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহরিয়ার রেজা হিমেল। এসময় অনুষ্ঠানের পরিচালনা করেন ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রাজ্জাক।

 

সহযোগিতায় ছিলেন, মো.আতাউর রহমান, মো.সাইফুল ইসলাম, মো.রুহুল, মাহমুদুল হাসান আলমাছ, মো.রতন, জনি, মাসুম, আমিনুর সহ প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টে যারা শহিদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন