Logo
Logo
×

রাজনীতি

এক দফা দাবিতে মহানগর বিএনপির গণমিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম

এক দফা দাবিতে মহানগর বিএনপির গণমিছিল
Swapno


সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এসময়ে মহানগর বিএনপির গণমিছিলে জনতার ঢল নেমেছে।

 

 

গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) বেলা তিনটায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই গণমিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি।

 

 

গণমিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড হয়ে গ্রীÐলেজ ব্যাংকের মোড় দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়। এদিকে কেন্দ্র ঘোষিত এক দফা দাবিতে গণমিছিল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

 

যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালে এসে জড়ো হতে থাকে।

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

 

 

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু।

 

 

 শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন