গণমিছিলে সদ্য কারামুক্ত যুবদল নেতা সাগর প্রধানের বিশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:২৫ পিএম
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিলকে সফল করার লক্ষ্যে সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী যুবদল নেতা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিশাল শোডাউনের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিলে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল গণমিছিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বিশাল মিছিল গণমিছিলে অংশগ্রহণ করেন। এ সময়ে সাগর প্রধানের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা অগ্নিঝরা স্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় সাগর প্রধানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক ভান্না, মহানগর যুবদল নেতা জাকির হোসেন, হুমায়ুন কবির, মোহাম্মদ রুবেল, দুলাল হোসেন, রেদওয়ান হোসেন, মোহাম্মদ রাজু, মো. হারুনুর রশিদ, মো. শামীম হোসেন ও মোহাম্মদ রিজন প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


