পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পারভীন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১১:৫৫ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
শনিবার (১৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ার গ্যাস পুলিশের গুলিতে বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকারের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে কেন্দ্র ঘোষিত বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অসংখ্য নেতাকর্মী আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গণতন্ত্র হত্যার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে সরকার কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবই। এ সমস্ত হামলা মামলা গুলি লাঠিচার্জ করে গণতন্ত্র অবরুদ্ধ করে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, এ ধরণের বাঁধা সৃষ্টির কারণে আন্দোলনের গতি বিধি আরও বৃদ্ধি পাবে বেগভান হবে। আমি বলে দিতে চাই আমাদের আন্দোলন সংগ্রামে বাঁধা সৃষ্টি করে সরকারের পদত্যাগ ঠেকানো যাবে না।


