বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রায় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় খানপুর হাসপাতাল রোড থেকে বিএনপির পদযাত্রায় শুরু করেন নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ করেন। এসময় পদযাত্রার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড,সাখাওয়াত হোসেন খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এড.আবু আল ইউসুব খান টিপু।
এসময় মহানগর বিএনপির পদযাত্রায় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা’র নেতৃত্বে ফেস্টুন-ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন বন্দর থানা বিএনপির নেতাকর্মীরা। এন. হুসেইন রনী /জেসি


