যুবলীগ নেতা ইমরান দেওয়ানের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৫:১৯ পিএম
ফতুল্লা থানা যুবলীগ নেতা মো.ইমরান দেওয়ানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে। শনিবার ১৯ আগষ্ট বিসিক ভাঙ্গা ক্লাব সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ এম.সাইফুল্লাহ বাদল,সহ-সভাপতি ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান হাজী মো.আসাদুজ্জামান,সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজী এম.শওকত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.আলমাস দেওয়ান,মো.মোক্তার মাদবর,হারুন অর রশিদ,মো.হারুন খান, মো.সাইফুল, শেখ জুয়েল, মো.নাজমুল ও মো.মানিক প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, যে মানুষটির জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৮তম শাহাদাত বার্ষিকী।
আজ এ শোকের দিনের তাকে শ্রদ্ধারতরে স্বরন করছি। পাশাপাশি তিনিসহ সেই কালরাত্রিতে নিহত সকলের রুহের মাগফেরনাত কামনা করছি। পরে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এন. হুসেইন রনী /জেসি


