হাজী ফারুক ওমরের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) বিকেলে উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমর বলেন, বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আমরা জনগনের জানমাল রক্ষার্থে সোনারগাঁ পৌরসভা ও ১০ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে একত্রিত ভাবে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন পয়েন্টে সারাদিনই সতর্ক অবস্থানে ছিলাম,
যাতে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা করতে না পারে। বিকালের দিকে প‚র্ব পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে কে লক্ষ্য কওে ইট পাটকেল ছুঁড়লে ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা চালালে আমরা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে এর প্রতিবাদ জানিয়েছি। তিনি আরও বলেন,
বিএনপি বিগত দিনে তাদের বিভিন্ন সভা সমাবেশের নামে, হরতালের নামে যানবাহন পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। তাই বিএনপির আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ ঠেকাতে আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত আছি, স্বেচ্ছাসেবক লীগ জনগণের কল্যাণে সব সময় মাঠে ছিলো, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ্।
এ সময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হাজী ফারুক ওমর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত শত শত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


