Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ
Swapno

 

সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দলীয় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। জানা যায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত চার দিনের কর্মসূচির শেষ দিনে বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। 

 

 

কেন্দ্রিয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের সুমন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালনের জন্য কাঁচপুর ব্রীজের পূর্ব পাশে লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে বাঁধা দিলে সংঘর্ষ বেধে যায়।

 

 

এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই আহত হয়েছে।

 

 

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, পুলিশের টিয়ারশেলের কারণে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আমাদের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল।

 

 

আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন