স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাহাবুবের বিশাল র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাববাদী স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকার পদত্যাগ ও এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান।
রোববার (২০ আগস্ট) বেলা ৪টায় স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে বিশাল র্যালি নিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে এবং নারায়ণগঞ্জ শহরের মেট্র হল এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় মাহাবুবের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উপজেলা,থানা,ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


