Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সালু-রফিকের র‌্যালী জনস্রোত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সালু-রফিকের র‌্যালী জনস্রোত
Swapno

বাংলাদেশ জাতীয়তাববাদী স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী সালাউদ্দিন সালু এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল র‌্যালি করেন।


রোববার (২০ আগস্ট) বেলা ৪টায় স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী সালাউদ্দিন সালু এবং রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল র‌্যালি নিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় সালু-রফিকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। 


এ সময় সালু-রফিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিশেষ করে সোনারগাঁ উপজেলা এবং রূপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন