স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সায়েমের নেতৃত্বে জনসমুদ্র
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৯:০৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকার পদত্যাগ ও এক দফা দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা ৪টায় স্বেচ্ছাসেবকদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানপুর হাসপাতাল রোডে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সায়েমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সদস্য সচিব মো. নাছির উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক)ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাব হোসেন, সদস্য সচিব নহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান নীড়, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল, নারায়ণগঞ্জ জেলাস্বেচ্ছাসেবক দল নেতা লিটন, তাহের, রাজন, গুলজার, মোমেন, সেলিম, শফিক মুজহাদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আরো বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।


