Logo
Logo
×

রাজনীতি

বড় ভাইকে চাপাবাজ বললেন ছোট ভাই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

বড় ভাইকে চাপাবাজ বললেন ছোট ভাই
Swapno

 

নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বিভিন্ন ইস্যুতে নানা কারণে আলোচনায় থাকেন। বর্তমানে তিনি সারা বিশ্বেও ব্যপক ভাবে পরিচিতি। নারায়ণগঞ্জের রাজনীতিত সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া একই দলের জনপ্রতিনিধি হলেও একে অপরের মাঝে রয়েছে চরম প্রতিদ্বন্দ্বিতা।

 

নাসিক নির্বাচনে তাদের শত্রুতা বার প্রকাশ্যে চলে আসে। কিন্তু সাংসদ শামীম ওসমান কখনো বলেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জকে বউয়ের মত সাজাবেন। আবার কখনো বলেন সিঙ্গাপুরের চেয়ে সুন্দর শহর হবে। কিন্তু স্থানীয়রা বলে তিনি যেন সেই সময় আর না পান। সম্প্রতি তিনি তার এলাকার উন্নয়ন নিয়ে চাপাবাজি করেন বলে মন্তব্য করেন মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। যা নিয়ে রীতিমত শহরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

 

এদিকে রাজনীতে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের আলোচিত এমপি শামীম ওসমানের সাথে বেশ সখ্যতাই ছিলো মাওলানা ফেরদাউসুর রহমানের। এমনকি ২০২১ সনের সদর উপজেলার আলীরটেক ওলামা পরিষদ আয়োজিত কেরাত সম্মেলনে ভড়া মজলিসে হেফাজত নেতা মাওলানা ফেরদাউসকে ছোট ভাই বলে সম্বোধনও করেছিলেন সাংসদ শামীম ওসমান।

 

সে সময় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধাচারণ করতে দেখা গিয়েছিল মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ফেরদাউসকে। কিন্তু সময়ের ব্যবধানে এবার সেই ছোট ভাই-ই বড় ভাইয়ের সমালোচনা করেছেন। এমনকি বড় ভাইয়ের নির্বাচনী এলাকার উন্নয়নকে চাপাবাজি বলে মন্তব্য করেছেন।

 

সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়নের সমালোচনা করে শুক্রবারের এক সভায় জমিয়তে ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ফতুল্লা সিদ্ধিরগঞ্জে যান দেখেন মানুষ কিভাবে দুর্ভোগে আছেন। এত উন্নয়ন কোথায় আপনাদের। চাপাবাজি ছাড়া আর কিছু নাই। আমরা বিএনপির উন্নয়নও দেখেছি, আওয়ামী লীগের উন্নয়নও দেখেছি। সেক্ষেত্রে স্বাধীনতার পর থেকে আমরা নারায়ণগঞ্জে যে চিত্র দেখেছি, কাঙ্খিত সেই উন্নয়ন নারায়ণগঞ্জবাসী দেখেনি।

 

বৃষ্টি হলে এখনও পানি জমে যায়, সব সময় যানজট থাকে। সামনে নির্বাচন তারা আমাদেরকে দুই ভাবে মাঠে নামাইতে চায়। তারা চায় আমরা রাজপথে নামি। আমেরিকা পশ্চিমারে দেখাইতে সুবিধা। তারা আমাদেরকে দেখিয়ে বলে এই দেখেন জঙ্গিরা মাঠে  নাইমা গেছে। এই ভাবে তারা ১৪ পার হয়ে ১৮ পার হইছে। তাদেরকে আর এই ভাবে সামনে পার হতে দেয়া হবে না।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নির্বাচনি ওই অঞ্চল নিয়ে ফেরদাউসুর রহমানের এমন বক্তব্যে হতভম্ব হয়েছেন এমপির অনুগতরা। কেননা ফেরদাউসের কথায় সু-স্পষ্ট যে, তিনি শামীম ওসমানের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। শামীম ওসমান যাকে ছোট ভাই বলে সম্বোধন করেছেন, যাকে নানা ভাবে সুবিধা দিয়ে গেছেন, সেই তিনিই হুট করে কেন এমন মন্তব্য করে বসলেন তা নিয়ে বিস্মিত শামীম অনুসারীদের অনেকেই।

 

জানা যায়, ২০২১ সনের মার্চ মাসে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিচর মাঠে ওলামা পরিষদের আয়োজনে কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তখন তিনি তার বক্তব্যে বলেন, মাওলানা ফেরদাউস আমার ছোট ভাই। তাই সচেতন মহলের মাঝে প্রশ্ন উঠেছে ফেরদাউসুর রহমান হঠাৎ করে শামীম ওসমানের উন্নয়নকে চাপাবাজি বললেন কেন। তার নাম না নিয়ে আওয়ামী লীগের এই জনপ্রতিনিধিকে এই ভাবে চাপাবাজ বলে তিনিই বা কি বুঝাতে চাচ্ছেন।  

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বার্থের টানেই ‘বড় ভাইয়ের সমালোচনা শুরু করেছেন ‘ছোট ভাই’ ফেরদাউস। কেননা, তিনি এবার তার বড় ভাইয়ের আসনে নির্বাচন করার সংকল্প এঁটেছেন। তাহলে কি নির্বাচনের জন্যই বড় ভাই শামীম ওসমানের সমালোচনা করেছেন তিনি। এছাড়া ওলামা পরিষদ নিয়ে তিনি সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের রাজপথে সভা সমাবেশ করে গরম বক্তব্য দিয়ে রাজপথ উত্তপ্ত করছেন। এছাড়া আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেয়ার হুমকি দিচ্ছেন।

 

এমনকি সাবেক হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জকে অচল করে দেয়ার ঘোষনা দিয়েছেন। তার এমন মন্তব্যে সাংসদ শামীম ওসমান পাল্টা জবাব দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জ অচল করার মতো ক্ষমতা কারো নাই বলে মন্তব্য করেছেন। এরকম অনেক ঘোষণাই আসে। এগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি নারায়ণগঞ্জে কারো কিচ্ছু করার ক্ষমতা নাই।

 

তবে জামাত-বিএনপি ভয়ংকর কিছু করার চেষ্টা করছে। দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে, এই দেশটা আফগানিস্তান কিংবা সিরিয়ার চেয়ে খারাপ অবস্থা হবে। এমন কিছু করবেন না যাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। অশান্তি সৃষ্টি করার জন্য অনেকে অনেক কিছু বলছেন। একটা কথা বলে দিতে চাই আমি শামীম ওসমান এখানকার সংসদ সদস্য। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন