Logo
Logo
×

রাজনীতি

(সোলডার) যত বড় ত্যাগী নেতা হন না কেন, অপকর্ম করলে ছাড় নাই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

(সোলডার) যত বড় ত্যাগী নেতা হন না কেন, অপকর্ম করলে ছাড় নাই
Swapno

 

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেন,  আমার উদ্দেশ্য একটাই কি চাই,  আমরা রাস্তা  চাই, স্কুল চাই, ড্রেন চাই, ব্রিজ চাই, সবকিছু দেয়ার পরও মানুষ খুশি হবে না। যদি মানুষের শান্তি না থাকে। শান্তি নষ্ট করে কে ? শান্তি নষ্ট করে হলো যে এলাকায় মাদক বেঁচে সে, যে মানুষের জমিতে সাইনবোর্ড লাগায় সে।

 

 

অথচ আমি এলাকার উন্নয়নের জন্য ঢাকায় গিয়ে চেয়ার টেবিল ভাঙ্গতে হয়। রাজনীতিটাকে আমি ইবাদাত হিসেবে নিয়েছি  । মানুষের জন্য কাজ করবো আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে মৃত্যুর পর আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবেন।আল্লাহ আমাকে প্রশ্ন করবে তোমাকে ক্ষমতা দিয়েছে  তুমি কি করেছো, তখন আমি বলতে পারবো মানুষের জন্য কাজ করেছি।

 

 

আমি এখানে চুপচাপ করে কয়েকদিন আগে আসছিলাম।আমার লোকদের গাড়ি থেকে নামিয়ে ছিলাম। তারা এলাকার সবার সাথে কথা বলেছে। চায়ের দোকানদার থেকে শুরু করে সবার সাথে।তারা বলেছে রাস্তাঘাট  অনেক ভালো আগের চেয়ে । স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু উন্নত হয়েছে।

 

 

তারা বলেছে এগুলো সরকার করছে, শামীম ওসমান করছে। এলাকার চেয়ারম্যান মেম্বাররা করছে। তখন আমার লোক জিজ্ঞেস করছে তাহলে কি সমস্যা এই এলাকায় তখন তারা আসতে করে বললো এই এলাকায় অনেক মাদক বেচাকেনা হয় তখন জিজ্ঞেস করলাম কে, কিছু নাম পেলাম, বললাম আশ্রয়  দেয় কে?  কিছু নাম পেলাম। তারপর হল ভূমিদস্যুতা।

 

 

গরিব মানুষরা জমি কিনে, জমির মধ্যে সাইনবোর্ড গেড়ে দিয়ে  আসে। তারপর কেউ একটা বাড়ি করতে গেলে, বলে দেওয়া হয় এখান থেকে সিমেন্ট কিনবি, বালি কিনবি। রড কিনবি। তিন নাম্বার রড দিবে কিন্তু এক নাম্বারের দাম দিতে হবে। তারপর এলাকার কিছু ছেলেপেলে আছে যাদের মেয়েরা বের হলেই ভয় পায়, রাস্তাঘাটে মেয়েরা হাটতে ভয় পায়।

 

 

এখন আপনারাই বলেন রাস্তাঘাট , ব্রিজ করে কি লাভ হবে। যদি কেউ দরজা খুলে ঘুমাতে না পারে।  যদি মানুষ শান্তি না পায়। আমার সামনে তো সব ভালো মানুষ। আমার সামনে আসলে দাড়ি লাগিয়ে ভালো হয়ে যায়, আমার সাথে ছবি তোলে অফিসে টাঙ্গিয়ে রাখে, ওই ছবি দেখিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে।

 

 

তখন মানুষ গালি দেয়  আমার মাকে। এমন লোক আছে দেখেই মানুষ বলার সাহস পায় । আমি কোনদিন হারাম খাইনি। নারায়ণগঞ্জের কোথাও এক শতক জমিও কিনি নি।  আমার বাবাও  আমাদের জন্য কিছু রেখে যায়নি। রাজনীতি টাকে আমরা ইবাদাত হিসেবে নিয়েছি।  তাই আজকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই,  নির্বাচন করবো কি করবো না সেটা পরের ব্যাপার।

 

 

 আপনারা সবাই যদি রাজি থাকেন আমরা মাঠে নামবো। আমি গোপনে এলাকায় আসবো। যেই ভূমিদস্যুতা  করুক না কেন তাকে ছাড়বো না, সে যতই আপন হোক না কেনো।  কাউকে ছাড় দিব না। ২০ আগষ্ট রবিবার দুপুরে ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের রেললাইন এলাকায় কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরুর আয়োজনে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরনে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান আরও বলেন, নির্বাচন করি কি করি না সেটা পরের ব্যাপার।

 

 

আল্লাহ যদি চায় শামীম ওসমানকে তাহলে পৃথিবীর ৮০০ কোটি মানুষের সক্ষমতা নাই আমাকে আটকানোর। জাতির জনক বলেছিলেন সোনার  বাংলা চাই। কিন্তু সোনার বাংলার পরিবর্তে যারা এসব করাচ্ছেন তাদের ছাড় দেয়া হবে না । যারা এলাকায় মাসল ম্যান  তৈরি করছেন তাদের উদ্দেশ্য করে বলছি সাবধান হয়ে যান। না হলে বেইজ্জত হবেন।

 

 

একদম বেইজ্জত করে দিবো মানুষের সামনে। আমি আমার কলিজার দৌড় কিন্তু আমেরিকাতেও দেখিয়ে আসছি। ওরা কয়েকজন ছিল কিন্তু আমি একাই ছিলাম। ভাগছে ওরা, মাইরও খাইছে ওরা। আজকের পর থেকে এমন কেউ কিছু করবেন না। সংশোধন হলে আল্লাহ মাফ করেন। সংশোধন হয়ে যান। আমাদের দল করে কেউ এসব করবেন না।  

 

 

অন্য কিছু করে এসব করেন তখন সেটা আমরা দেখব না।  রাজনীতি করা মানে হচ্ছে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। মরার পর কেউ যদি বলে আহা লোকটা মারা গেছে।  এই আহা শব্দটা হাজার হাজার হাত তালির চেয়েও বেশি দামি। আমরা এই মাসের শেষ থেকে মাঠে নামবো। আমাদের নেতাদের মধ্যে যদি খারাপ কেউ থেকে থাকে। তাদের সংশোধিত করুন না হয় পরিহার করুন।

 

 

আমি জানি খারাপ লোক আছে,  জানি দেখেই ওপেন মাইকে সবার সামনে বলতেছি। ইয়াং জেনারেশন, তোমাদের কাছে হাতজোড় করে ভিক্ষা চাচ্ছি। শামীম ভাই শামীম ভাই করে লাভ নাই। শামীম ওসমান বলেন, মা বাবার প্রতি দায়িত্ব পালন করো। নারায়ণগঞ্জ অনেকেই আছে নিজের আখের গোছাতে রাজনীতি করে।

 

 

আমি আসার আগে কিছু লোক পাঠিয়েছিলাম এই এলাকায় আমি তাদের থেকেই খবর নেই সব। তাদের কেউ চেনে না। আমি শপথ করেছি আমি মানুষকে খুশি করবো। আমি মানুষের অন্তরে যাওয়ার চেষ্টা করতেছি। তাই আমি সবার সহযোগিতা চাই।  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি  ভূমিদস্যু এগুলো নির্মূলে আমি মাঠে নামবো। তিনি আরো বলেন সাংবাদিক ভাইয়েরা আপনাদের থেকে সাহায্য চাই।

 

 

কিছু কিছু নারায়ণগঞ্জের লোকাল সাংবাদিক আছে যারা যারা এগুলো বেঁচে,  চাঁদাবাজ ভূমিদস্যুদের থেকে চকলেট বিস্কুট খেয়ে অন্যদের বিরুদ্ধে নিউজ করে এগুলো কিন্তু আমি জানি। কিয়ের চিন্তা হেরার চিন্তা পড়িনা । প্রথম আলো ডেইলি স্টারই  গোনায় ধরলাম না। যারা সত্যিকারের সাংবাদিক আছেন আমি তাদের সাহায্য চাই।

 

 

কেউ যদি একটা ভালো লোকের বিরুদ্ধে নিউজ করে তাহলে ভাববেন না সে খারাপ হয়ে  গেল।  আমরা সবই জানি। মানুষ খারাপ আপনাদের বলবে। বলবে এটা বদমাইশ। নিজের বাপ মারে গালি খাওয়ায়েন না।  আমাদের লোক কেউ যদি এখানে মাদক বেঁচে, তাহলে চুপ করে আমাদের জানান,  আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি মরে গেলেও আপনাদের নাম বলবো না।

 

 

এ সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন , নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু , কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক চাঁন। 

 

 

কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার , নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান হক, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটন সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন