Logo
Logo
×

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালী

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:২৬ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালী
Swapno

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে গণতন্ত্র মুক্তির সমাবেশ ও র‌্যালি করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল রবিবার (২০ আগস্ট) সাড়ে চারটায় খানপুর হাসপাতাল রোডে গণতন্ত্র মুক্তির সমাবেশ করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

 

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা'র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম.জি মাসুম রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

 

 

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে র‌্যালি করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। র‌্যালিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন-ব্যানার সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে দেন।

 

 

র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড থেকে শুরু করে চাষাঢ়ার মোড় প্রদক্ষিণ করেন ডনচেম্বার মোড়ে এসে সমাপ্ত করেন। এসময় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএস শাহ আলম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মোস্তাকুর রহমান সহ প্রমুখ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন