Logo
Logo
×

রাজনীতি

গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমানের বিচার চাই: আব্দুল হাই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম

গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমানের বিচার চাই: আব্দুল হাই
Swapno


২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা প্রতিবাদে এবং হামলায় নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

গতকাল সোমবার (২১শে আগস্ট) বিকেল ৪টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

 

 

এ সময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই বলেন, ৭১ এর পরাজিত শক্তি এবং সে সময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন বিএনপি জামাতের প্রত্যেক্ষ নির্দেশে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপর ইতিহাসের নৃশংস ও পৈশাচিক হামলা হয়, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান।

 

 

কিন্তু আইভী রহমান সহ ২৪ টি তাজা প্রাণ ঝরে যায়, সেই ২১ শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক রহমান সহ সকলের বিচারের দাবি জানাচ্ছি এবং যারা সেই হামলায় শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ও আহতদের রোগ মুক্তি কামনা করছি।

 

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো.মাহাদী হাছান রবিনের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.খবির উদ্দিন।

 

 

সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আবু সুফিয়ান, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম আলী, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, সাবেক সদস্য শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী।

 

 

হাজী আমজাদ হোসেন, হাজী জসিমউদ্দিন, এরফান হোসেন দীপ, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সালাউদ্দিন সিকদার, তাবিবুল কাদির তমাল, মোতাহার হোসেন ভূইঁয়া নাদিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, আব্দুল কাইউম খান, আব্দুল মতিন পাগলা, আওয়ামীলীগ নেতা শাহ জাহান।

 

 

ইসতিয়াক উদ্দিন জারজিস, শফিউল বাসার বাবু, রাসেল শিকদার, শাহাদাত হোসেন সেন্টু, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম, মজিবর রহমান, গোগনগর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন