Logo
Logo
×

রাজনীতি

১৫ বছর যাবৎ আ.লীগের নেতা কর্মীরা নির্যাতিত : এড. দিপু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:২৮ পিএম

১৫ বছর যাবৎ আ.লীগের নেতা কর্মীরা নির্যাতিত : এড. দিপু
Swapno


বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু বলেন, ১৯৭১ সালে আব্দুল হাই ভাই, আসাদ ভাই, বাচ্চু ভাইয়ের মতো বীর শ্রেষ্ঠ সন্তানরা আমাদের লাল সবুজের পতাকা এনে আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু কুলাঙ্গার খুনি জিয়া আর মুসতাকের সাথে আতাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে।

 

 

আর আজকে তারা মানব অধিকারের কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধুকে তার স্বপরিবারকে হত্যা করা হলো, হত্যা করার পর জাতীয় সংসদে আইন করা হলো যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। তখন মানবধিকার কোথায় ছিলো।

 

 

গতকাল ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা প্রতিবাদে এবং হামলায় নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা তিনি এ কথা বলেন।

 

 

তিনি আরও বলেন, বাংলাদেশে ৩০ লক্ষ শহিদকে হত্যা করা হয়েছে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে। আজ পর্যন্ত আমরা গণ হত্যার বিচার পাই নাই। এখানে কোনো অধিকারের কথা উঠে নাই।

 

 

একটা দলকে, একটা নেতৃত্বকে নিসংস্ব করে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে রাষ্ট্রীয় প্রশনালয় রাষ্ট্রীয় সরকারের সাহায্যে জঙ্গিরা তারেক জিয়া নির্দেশে আব্দুল জালাল বিট্টু, সরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান এদের ষড়যন্ত্রে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো।

 

 

ঐখানে মানবধিকারের কথা উঠে নাই। আব্দুল জলিল সেদিন থানায়-থানায়, কোর্টে-কোর্টে  অভিযোগ জানিয়েছে যে এখানে গ্রেনেড হামলায় ৫জন লোক মারা গেছে। তখন কোনো ব্যবস্থা গ্রহন করে নাই। তখন কোথায় ছিলো মানবধিকার। মানবধিকার বলতে কিছু নাই। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্বপ্নে সোনার বাংলার পতাকা উড়ছে।

 

 

যখন বিভিন্ন জায়গায় নিরীহ মানুষদেরও হত্যা করেছিলো তখন মানবধিকারের কথা বলে নাই। সেই সময় তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা চাই। ১৫ বছর যাবৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির দ্বারা নির্যাতিত।

 

 

এ নির্যাতনের হাত থেকে আমরা মুক্ত করতে চাই। আমরা নারায়ণগঞ্জে আর লাঙ্গল চাই না। টিকটকার হিরো আলমও লাঙ্গল এর চেয়ে বেশি ভোট পাইছে। আবার বলেন লাঙ্গল ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না। লাঙ্গল ছাড়া আমরা ক্ষমতায় যাবো ইনশাহআল্লাহ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন