Logo
Logo
×

রাজনীতি

জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো:নান্নু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:২৮ পিএম

জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো:নান্নু
Swapno


গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে (২১ আগস্ট) সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু তিনি তার বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়।

 

 

আগস্ট মাস এলেই মোস্তাকের প্রেতাত্মারা ষড়যন্ত্রে মেতে উঠে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলা একি স‚ত্রে গাথা। ১৫ আগস্টের বিচার আমরা পেয়েছি এবং ২১ আগস্টের হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবী জানাচ্ছি। বাংলার মানুষ তাদের ফাঁসি দেখতে চায়। গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

 

 

গত ১৯ তারিখে কাঁচপুরে বিএনপি নৈরাজ্য ও ভাংচুর চালায়। আমরা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে তাদেরকে প্রতিহত করি। সোনারগাঁ থেকে ১৫-১৬ জন নৌকার মনোনয়ন চান। কিন্তু আন্দোলন সংগ্রামে রাজপথে তাদের পাওয়া যায়না। তাদেরকে বিনয়ের সাথে বলবো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে মনোনয়ন চান।

 

 

যাকে নেত্রী মনোনয়ন দিবেন তাকে জয়ী করতেই আমরা কাজ করবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে আমরা ঘরে ফিরবো’।

 

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া এবং বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

তাছাড়া এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হায়দার।

 

 

সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম রুমা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, যুব ও ক্রীড়া সম্পাদক নেকবর হোসেন নাহিদ, শ্রম বিষয়ক সম্পাদক আঃ মান্নান মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, এডভোকেট নূর জাহান।

 

 

গাজী মুজিবুর রহমান, এ্যাড. ফজলে রাব্বি, মারুফুল ইসলাম ঝলক, মাহবুব সরকার, মোহাম্মদ হোসাইন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, কামাল হোসেন ও আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আশিফ আহমেদ আনিস।

 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী জুনায়েদ হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন