অশ্লীল আক্রমন শামীম ওসমানের পুরনো অভ্যাস
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
# রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন এমপি
# ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়ার আন্দোলন ধৈর্য্য সহকারে এগিয়ে নেয়ার আহ্বান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে বলেছেন, গিয়াস উদ্দিন একজন রাজনৈতিক পতিতা। এমপি গিয়াস উদ্দিনকে আক্রমন করে আরো অনেক কথা বলেছেন, গতকাল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সব কয়টি পত্রিকায় শামীম ওসমানের এই বক্তব্য ছাপা হয়েছে। ফলে শামীম ওসমানের এই বক্তব্যের পর বিএনপির ভেতরেতো বটেই সাধারণ মানুষের মাঝেও সমালোচনা হচ্ছে।
কারণ নারায়ণগঞ্জবাসী মনে করেন একজন এমপি হয়ে প্রতিপক্ষকে এই ধরনের অশ্লীল আক্রমন করলে রাজনীনিতে উত্তেজনা বাড়ে। অথচ একজন এমপি হিসাবে এমনিতেও তার দায়-দায়িত্ব অনেক বেশি। কিন্তু শামীম ওসমান এখন প্রতিনিয়ত গিয়াসউদ্দিনকে কঠোর আক্রমন করে বক্তব্য রাখছেন। বিশেষ করে গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর থেকেই শামীম ওসমান এমন আচরণ করছেন বলে জানান বিএনপি নেতাকর্মীরা।
গিয়াস উদ্দিনের আগে আরো কয়েকজন জেলা বিএনপির দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু তখন তাদেরকে শামীম ওসমান মোটেও গোনায় ধরেননি। জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকার এবং কাজী মনিরকে মোটেও পাত্তা দেননি শামীম ওসমান। তাই নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনেকে মনে করেন আসলে গিয়াসউদ্দিনকে শামীম ওসমান শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন বলেই তার বিরুদ্ধে নানা রকম কঠোর এবং অশ্লীল বক্তব্য রাখছেন। যেমন এবার তাকে রাজনৈতিক পতিতা বলে গালি দিলেন।
এদিকে এ বিষয়ে শামীম ওসমানের বক্তব্যের জবাবে গিয়াস উদ্দিন বলেছেন অশ্লীল আক্রমন করা শামীম ওসমানের পূরনো অভ্যাস। আমরা তার কাছে কোনো রকম রাজনৈতিক সভ্যতা বা নৈতিকতা আশা করি না। কার তিনি নিজেই নিজেকে বহুবার দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছেন। বার বার বলেছেন তার চেয়ে বড় সন্ত্র্রাসী নাকি দেশে আর কেউ নেই। এছাড়া অতীতে বহুবার তিনি তার নিজের দলের বেশ কয়েকজন নেতানেত্রীকে অশ্লীল আক্রমন করেছেন।
তাদের উপর সন্ত্রাসী হামলা করেছেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তাই আমি মনে করি তার কাছে আমাকে এবং আমার দলকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক হাতিয়ার নেই। তাই তিনি এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। গিয়াস উদ্দিন আরো বলেন শামীম ওসমান কেবল গালি দিয়েই ক্ষান্ত হচ্ছেন না বরং তিনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতায়ও লিপ্ত রয়েছেন।
আমরা জানতে পেরেছি তিনি আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়ার জন্য প্রশাসনের উপর চাঁপ প্রয়োগ করছেন। কারন তিনি বেশ ভালো করেই জানেন তিনি যতো চাঁপাবাজীই করেন না কেনো নারায়ণগঞ্জের জনগন মোটেও তার পাশে নেই। রাজনৈতিক ভাবে আমাদেরকে মোকাবেলা করার সক্ষমতাও তার নেই। তাই তিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে বিচ্ছৃংখলা সৃষ্টির পায়তরা চালিয়ে যাচ্ছেন। বেছে নিয়েছেন হামলা মামলা এবং গালিগালাজের পথ।
কিন্তু এসব করে তার এবং তার দলের যে কোনো লাভ হবে না এটা তিনি নিজেও জানেন। আমরা বিশ্বাস করি যে যাই মনে করুক না কেনো এবার দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনি তো বটেই তার দল আওয়ামী লীগও হেরে যাবে। আর এটা তিনি জানেন বলেই এখন তিনি দিশেহারা হয়ে গালিগালাজ শুরু করেছেন।
এতে তিনি তার রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছেন বলে নারায়ণগঞ্জের জনগন মনে করেন। আমি আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানাচ্ছি। কারন বিজয় আমাদের সন্নিকটে। জণগনের ক্ষমতা জনগনের হাতে তুলে দেয়ার যে আন্দোলন চলছে তা ধৈর্য্য সহকারে এগিয়ে নেয়ার আহবান জানাচ্ছি। এস.এ/জেসি


