# তাদেরকে বরণ করতে হবে আজাদ বিশ্বাসের মতো পরিনতি
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির ভেতরে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একটি টিম সক্রিয় রয়েছেন। এদেরকে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের বি টিম। এই জেলায় যারা গিয়াস উদ্দিনের সমর্থক হিসাবে পরিচিত তারা এখন বেশ জোর দিয়ে এসব কথা বলছেন। তাদের মতে বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ, জাহিদ হাসান রোজেল এবং পান্না মোল্লা সহ কিছু নেতা রয়েছেন যারা নাকি বিএনপিকে দূর্বল করার মিশন নিয়ে মাঠে রয়েছেন।
তারা পৃথক কর্মসূচি পালনের নামে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মূলত সংসদ সদস্য শামীম ওসমানের কাছ থেকে প্রেসক্রিপশন পেয়েই তারা এসব কর্মকান্ড করছেন। বিএনপি নেতাকর্মীরা আরো বলেন এ সময় দলে বিভক্তি সৃষ্টির সময় নয়। এই মুহুর্তে মামুন আর রোজেলের উচিৎ ছিলো দলকে সহায়তা করা। কারন এখন সময়টা অন্য রকম। দেশের মানুষের মুক্তির সময় ঘনিয়ে এসেছে। তাই এখন কোনো মতেই কোনো রকম বিভেদ সৃষ্টি করা মোটেও ঠিক হচ্ছে না।
কিন্তু মামুন ও রোজেল গং আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের সাথে গভীর আতাতের কারণে তিনি যে ভাবে চাইছেন সেই ভাবেই কাজ করছেন। তাই তারা মনে করেন এই নেতারা বিএনপির রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই আগামী দিনে তাদের পরিনতিও এডভোকেট আজাদ বিশ্বাসের মতোই হবে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করেন। এস.এ/জেসি


