Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ৭১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৯

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম

বিএনপির ৭১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৯
Swapno

 

# আ.লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলার শক্তি হারিয়ে ফেলেছে : গিয়াসউদ্দিন

 

 

সোনারগাঁয়ে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ৭১৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ।

 

এর আগে, ২০ আগস্ট রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

 

জানা গেছে, মামলায় ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া ওই মামলায় আরও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে, সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পাঠানো হয়।

 

এসময় একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নেওয়া ইব্রাহীম জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন গাজী আজিজ, মো. সুমন, আয়নাল, রুহুল আমিন, মো. সাজ্জাদ হোসেন, মাহাবুব, পিন্টু ও পারভেজ।

 

বিষয়টি নিশ্চত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারাগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে একজনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সরকার এখন কোন উপায় না পেয়ে হামলা মামলার মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে থামানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তারা পুলিশের মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব মামলা হামলা দিয়ে আমাদের ঠেকানো যাবে না। সরকারের উচিত সুন্দরভাবে এখন নিজ থেকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া। নয়তো তাদের বিদায় হবে খুবই লজ্জাজনক।

 

১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচির বিষয় তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ঐদিনও আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ করে পুলিশের লোক এসে আমাদের ওপর হামলা করে। পাশাপাশি টিয়ারশীল নিক্ষেপ, গুলিসহ তাদের আঘাতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন