প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভূয়সী প্রশংশা করলেন আবদুল হাই
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার সাংগঠনিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা তেজগাঁওস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় মতবিনিময় সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই বলেন, সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের কোণায় কোণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এক মহোৎসব চলছে,
পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল , রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ ও তারই ধারাবাহিকতায় আগামী ২রা সেপ্টেম্বর রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হবে। ইনশাআল্লাহ্ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে সারা বাংলাদেশের মতো আমরা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ একযোগে কাজ করে যাবো।


