Logo
Logo
×

রাজনীতি

সর্বজনীন পেনশন চালু করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন রনি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম

সর্বজনীন পেনশন চালু করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন রনি
Swapno

 

 

সর্বজনীন পেনশন চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও  অভিনন্দন জানিয়ে সভা ও র‌্যালী করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টায় ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা করে এ কৃতজ্ঞতা  ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনি সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর থানা  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মো.শফিউল বাসার বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন, রাসেল শিকদার, জুয়েল খান, খালিদ মাহমুদ, মো.আকরাম,

 

এস এম সুমন, মো.মাহমুদুল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রানা আহমেদ রবি, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বিল্লাল হোসেন, মো. ইথুন ইসলাম, মো.আরাফাত, মো.নিলয়, ইন্দ্রজিৎ রায়, মো.সুমন প্রধান, সিডনি চৌধুরী, বাস্তব সাহা, জামাল হোসেন শেখ সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলার ১৬ কোটি মানুষ ও সমগ্র বাংলাদেশে। আজ দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশনেত্রী জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও মেধার ফলে আমরা পেয়েছি পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ ও আগামীতে পাবো পাতাল রেল। এই মাস হলো শোকের মাস, এই মাসে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। এই পেনশনের আওতায় প্রতিটা শ্রেনীর লোক অন্তর্ভুক্ত হবে।

 

যার ফলে এই পেনশনের টাকা বয়স্ক কালে প্রতি মাসে প্রতিটা নাগরিক ভাতা পাবে। তাই আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আরও বলেন, ১৯৭৫ সালে বিএনপি-জামাত ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা করেছিলো। ২০০৪ সালের ২১শে আগস্ট জনগণের নেত্রী শেখ হাসিনাকে  হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিলো। সেই হামলায় ৫জন নিহত হয়েছিলো এবং আহত হয়েছিলো শত শত মানুষ। সেই দিন আহত হয়েছিলো বাংলাদেশ আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই,

 

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভাই সহ আরও অনেকে। ঐ বিএনপি-জামায়াত এর রাজাকারের দল আজও দেশে অরাজনৈতিকতা শুরু করছে, তারা দেশে জ্বালাও পোলাও করছে। দেশে মানুষ এ সকল জ্বালাও পোলাও দর চায় নাই। দেশে মানুষ শান্তি চাই, উন্নয়ন চাই। তাই আগামী নির্বাচনে আবার দেশের জনগণ আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনবে ও জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন