গোগনগরে যুবলীগ নেতা ফয়সালের নেতৃত্বে বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের উদ্যোগে দোয়া ও বস্ত্র বিতরণ করা হয়। শনিবার দুপুরে গোগনগর সৈয়দপুর নাসিম ওসমান শীতলক্ষ্যা গোলচত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে গোগনগর ইউনিয়নের যুবলীগ নেতা ফয়সাল মাদবরের নেতৃত্বে প্রায় হাজার খানিক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিলের শোডাউন করে আলোচনা সভায় যোগদান করেন।
যুবলীগ নেতা ফয়সাল বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু একটি কুচক্রী মহল এই আগস্ট মাস আসলেই দেশে নানা ষড়যন্ত্র শুরু করে দেয়।
তাই সকলকে সজাগ থাকার আহ্বান জানাই। তাছাড়া আমাদের সর্বদা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সেই সাথে বতর্মান সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। পরে তিনি নেতা কর্মীদের নিয়ে কৃষকলীগের দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহন করেন। এস.এ/জেসি


