Logo
Logo
×

রাজনীতি

কালো পতাকা গণমিছিলে যুবদল নেতা সাগর প্রধানের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম

কালো পতাকা গণমিছিলে যুবদল নেতা সাগর প্রধানের অংশগ্রহণ
Swapno

 

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র কালো পতাকা গণমিছিল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র কালো পতাকা গণমিছিলে অংশগ্রহণ করেন।

 

শনিবার (২৬ আগস্ট) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন। সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

এ সময় সাগর প্রধানের নেতৃত্বে  উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মনজুর হোসেন, মাহবুব হোসেন, জাকির হোসেন, সুমন প্রধান, মাসুম মিয়া, শহীদ ভূঁইয়া, শাহাবুদ্দিন, হুমায়ুন কবির, মোঃ ওয়াসিম, মোঃ সোলেমান হালিম প্রধান, মোঃ ফারুক হোসেন, মোঃ আলম হোসেন প্রমুখ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন