Logo
Logo
×

রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসবে সেই দিন আর বেশি দূরে নয়: ফারুক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম

বিএনপি ক্ষমতায় আসবে সেই দিন আর বেশি দূরে নয়: ফারুক
Swapno

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আপনারা নাকি মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের লোক, আপনাদের লজ্জা হওয়া উচিত। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। রাতের ভোটে আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না।

 

 

তাদের সন্ত্রাসী কার্যকলাপ আবার শুরু হয়েছে। গাড়িতে আগুন দিবেন আপনারা, বোমা ফাটাবেন আপনারা, চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালাবেন আপনারা, আর নাম দিবেন বিএনপির, এটা চলবে না। শনিবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় একদফা দাবি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে

 

 

ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপ’রু সঞ্চালনায় মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা ১৪ বছর গুম, খুন, হামলা-মামলা সহ্য করেই এই পর্যন্ত এসেছি। দেশ আজ আওয়ামী লীগের হাতে বন্দি।

 

 

তারা আজ বাংলাদেশের মানুষের সকল অধিকারকে হত্যা করেছে। যতেই অত্যাচার করুন না কেন, বাংলাদেশের মাটিতে এই আওয়ামী সন্ত্রাসদের এক দিনও ক্ষমতায় রাখতে চাই না। নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিনা মামলায় গ্রেফতার করা শুরু করেছেন। তারেক রহমানের ১দফা দবির প্রতি বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে।

 

 

যারা এখন আন্দোলন করছে, তাদের কথা কিন্তু স্মরণ রাখতে হবে। উড়ে এসে জুড়ে বসা যাবে না। এই নারায়ণগঞ্জে আসরের নামাজের আগে বলছি বিএনপি ক্ষমতায় আসবে, সে দিন বেশি দূরে নয়। অসুস্থতার নাম দিয়ে বিদেশে বসে যখন পদ আসবে, তখন পদের জন্য আসবেন, এটা হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আমার বাড়ি নোয়াখালি, সেখানে আছে একজন কাউয়া।

 

 

উনি বলেন, বিএনপি পাগল হয়ে গেছে, বিএনপি নাকি শোক র‌্যালি করতেছে। আরে কাউয়া সাহেব, এসব কথায় আর কোন লাভ হবে না, ক্ষমতা আপনাদের ছাড়তেই হবে। যতই লবিস্ট নিয়োগ করেন, যতই বড় বড় কথা বলেন, আপনাদের কথায় আর কাজ হবে না। এই ভোট চরের অধিনে আর নির্বাচন করবো না।

 

 

নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধীনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে ২নং রেল গেইটস্থ গিয়ে সমাপ্ত হয়। এসময় মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড.জাকির হোসেন, ফতে রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য ডা.মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু 

 

 

সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচ.এম আনোয়ার প্রধান সহ মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন