Logo
Logo
×

রাজনীতি

কালো পতাকা গণমিছিলে রানা-বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩৯ পিএম

কালো পতাকা গণমিছিলে রানা-বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ
Swapno



সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র কালো পতাকা গণমিছিল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র কালো পতাকা গণমিছিলে অংশগ্রহণ করেন।

 

 

গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন।

 

 

রানা-বাবুর নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে মহানগর বিএনপি'র কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় রানা-বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন