এবার টিটুর খোঁজ নিতে নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৪১ পিএম
পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে দেখতে ফতুল্লার কুতুবপুরে তার নিজ বাসায় ছুটে আসলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
২৬ আগস্ট শনিবার বেলা ১২:০০ টায় কুতুবপুরে নয়ামাটি এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির উপস্থিতিতে ফতুল্লা থানা বিএনপি ও প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা আর বেড়ে যায়।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তার বক্তব্যে বলেন, এই স্বৈরাচার সরকারের পতন ঘনিয়ে এসেছে। তাই তারা এখন আবোল তাবোল বলে। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। এসময় পুলিশের গুলিতে আহত শহিদুল ইসলাম টিটু জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ন কর্মসূচিতে অংশগ্রহন করেছিলাম।
তবে পুলিশ আমাদেরকে লক্ষ করে অনবরত গুলি ছুরতে থাকে আর এতে করে আমি ও আমার নেতাকর্মীরা আহত হই। এমনকি আমার চোখে গুলি লেগে আমার চোখে গুলি লাগার পর আমি এখন আমার একটি চোখে কিছুই দেখাতে পাচ্ছি না, তাতেও আমার কোন রকম কষ্ট নেই কারন আমি চাই তারপরও দেশে গণতন্ত্র ফিরে আসুক।
এই স্বৈরাচার সরকারের পতন হোক। আর এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি থাকবো। এন. হুসেইন রনী /জেসি


