Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম

জেলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
Swapno


এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া,

 

 

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নামে মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। বক্তাবলী সমাসুলের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাশিপুর ও এনায়েতনগর ফেরিঘাটসহ সমগ্র এলাকায় এই বিক্ষোভ মিছিলের উত্তাপ ছড়িয়ে পড়ে;

 

 

অসংখ্য সাধারাণ জনগণও এতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “বর্তমানে যে মামলাগুলো হচ্ছে, সকল মামলাগুলো মিথ্যা এবং বানোয়াট। শুনে অবাক হবেন যে পুরনো মামলাগুলো আবার রিভাইভ করা হচ্ছে।

 

 

আমাদের নেতা-কর্মীদের মামলাগুলো দ্রæত শেষ করার জোড় তৎপরতা চলছে।” বক্তারা আরও বলেন, 'উদ্দেশ্য একটাই নির্বাচনের আগে বিএনপি’কে মাঠ ছাড়া করা। ব্যস্, ওদের কাজের কাজ হয়ে যাবে। ক্যান্ডিডেট যদি না থাকে, তখন নির্বাচনই বা কি হবে? আজকে সেই লক্ষ্যে তারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন’কে নির্বাচন থেকে দূরে রাখতে এই অপচেষ্টায় নেমেছে।

 

 

লক্ষ্য একটাই, আবারও প্রতিদ্বন্দ্বিতাহীন বিনাভোটে জোর করে, কারচুপি করে যেনতেনোভাবে পূনরায় ক্ষমতা দখল করা।' বক্তারা বলেন, 'নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করে খুন-হত্যা-মিথ্যা মামলা এবং উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মিথ্যা মামলায় নামভুক্ত কওে নেতা-কর্মীদের কারাগারে প্রেরণ করার চেষ্টা চলছে।'

 

 

এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সকলস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, তন্মধ্যে; ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি কবির প্রধান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী,  যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি হাসান মাহমুদ পলাশ,

 

 

কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মইনুল হোসেন রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আলমগীর, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। ফতুল্লা  ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর ফকির, কৃষক দলের আহ্বায়ক আমির বেপারী,

 

 

ও সদস্য সচিব সুমন মিয়া এবং পাঁচটি ইউনিয়ন এবং  সকল ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা দাবী তুলেন অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনসহ সকল

 

 

নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক সর্বপ্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; নইলে অচিরেই কেন্দ্রীয় দিকনির্দেশনা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র চেইন অব কমান্ডের নির্দেশ মোতাবেক আমরা ফতুল্লা থানা বিএনপি রাজপথে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।  এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন