Logo
Logo
×

রাজনীতি

ভালোয় ভালো হয় ক্ষমতা ছেড়ে দেন : সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম

ভালোয় ভালো হয় ক্ষমতা ছেড়ে দেন : সাখাওয়াত
Swapno

 

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সরকারকে এক দফা দাবি মানতে হবে। আর না হয় এই সরকারকে বাংলাদেশের মানুষ টেনে হিচড়ে নামিয়ে জনগণের সরকার কায়েম করবে ইনশাআল্লাহ।

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিলে পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির এই কালো পতাকা গণমিছিলের আয়োজন করেন।

 

তিনি আরও বলেন, দেশের জনগণ জেগে উঠেছে। এখনো বলছি ভালোয় ভালো হয় ক্ষমতা ছেড়ে দেন। তা না হলে পালানোর পথ খুঁজে পাবেন না। এক দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের পতন ঘটির মহানগর বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়বে এর আগে না। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন