Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টির কেউ খয়রাতি এমপি নয় : কাজী দেলোয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:৩৬ পিএম

জাতীয় পার্টির কেউ খয়রাতি এমপি নয় : কাজী দেলোয়ার
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী দেলোয়ার হোসেন বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন থেকে আমরা প্রয়াত এমপি নাসিম ওসমানের নেতৃত্বে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছি। তৎকালীন সরকারি তোলারাম কলেজের নতুব বাংলা ছাত্র সমাজ দিয়ে আমার রাজনীতি শুরু। পরবর্তীতে যুবসংহতিতে দায়িত্ব পালন করি।

 

স্বাধীনতার পর এরশাদের হাত ধরে বাংলাদেশে উন্নয়নের ছোয়া লাগে। সম্প্রতি সময়ে আমরা দেখি আওয়ালীগের কিছু নেতারা কর্মীরা জাতীয়পার্টিকে নিয়ে বিভ্রান্তকর মন্তব্য করেন। যা মোটেও ঠিক নয়। আমি তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলছি আপনারা জাতীয়পার্টিকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের নিয়ে কথা বলেন।

 

জাতীয়পার্টির এমপিরা তাদের জনপ্রিয়তায় মানুষের ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির কেউ খয়রাতি এমপি নয়। জাতীয় পার্টির প্রতিভাবান নেতাদের নিয়ে অযথা মন্তব্য করবেন না। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, নারায়ণগঞ্জে যারা জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছে তারা নিজেদের যোগ্যতার বলেই এমপি নির্বাচিত হয়ে দক্ষ ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের জন্য তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলেই নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকাকে এমপি নির্বাচিত করেছে কাজের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যোগ্য মনে করেছে বিধায় তাদের মনোনীত করেছেন।

 

আগামী নির্বাচনেও ক্ষমতাসীন দলের সাথে জাতীয় পার্টির বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে তাহলে এই দুই আসনে তারাই জাতীয় পার্টির থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হবেন। ক্ষমতাসীন দলের নেতারা জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তকর মন্তব্য না করে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলুন। আপনারা যারা জাতীয় পার্টির আমাদের নেতাদের নিয়ে মন্তব্য করছেন তারা নিজেদের কথা বলুন। আমাদের নেতাদের যোগ্যতা আছেই বলেই তারা এমপি নির্বাচিত হয়েছেন।

 

সেই সাথে সংগঠনকে শক্তিশালী করছেন। আপনারা অনেকে ১০ থেকে ১২ জন মিলে মনোনয়ন চাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবেন। জাতীয় পার্টিতে নারায়ণগঞ্জের দুটি আসনে যাারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তারা এলাকার ব্যাপক উন্নয়ন করেছে। যা বর্তমানে দৃশ্যমান রয়েছে। মানুষ তাদেরকেই চায়। আজকে দেশের রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে কাছে নিতে দুই দলই তাকিয়ে রয়েছে।

 

ক্ষমতাসীন দলের নেতারা গত নির্বাচনেও জাতীয় পার্টিকে ঠেকাতে নানা ভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। জাতীয় পার্টির সহযোগিতা আপনারাও ক্ষমতায় এসেছেন। এখানে আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশকে আরও এগিয়ে নিতে চাই। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনেও আমাদের দলের জাতীয় পার্টির দুজন এমপি প্রধামন্ত্রী শেখ হাসিনার আশীবাদে এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখবে।

 

আল্লাহর রহমতে আমাদের জয় কেউ ঠেকাতে পারবেন না। এ সময় এড.জাকির হোসেন সহ ফতুল্লার ৪ নম্বর ওয়ার্ডের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন