Logo
Logo
×

রাজনীতি

মহানগর ছাত্রদলের ইউনিট কমিটি গঠন নিয়ে দৌড়ঝাঁপ 

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম

মহানগর ছাত্রদলের ইউনিট কমিটি গঠন নিয়ে দৌড়ঝাঁপ 
Swapno

 

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি বর্তমানে অনেকটাই আন্দোলনমুখী হয়ে উঠেছে। ইতিমধ্যে দফা দাবি দাবির আন্দোলনে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। যার মূল লক্ষ্যে বর্তমানে এই স্বৈারাচারি সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই লক্ষ্যে নিয়ে নির্বাচনের আগেই দলকে আরো কঠোর ভূমিকা পালনের লক্ষে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ইউনিট কমিটি নিয়ে ব্যস্ত সময় পার করছে মহানগর ছাত্রদল।

 

যার মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে। সেই পরিপ্রেক্ষিতে মহানগর বিএনপির সহযোগী সংগঠন মহানগর ছাত্রদলের হাতকে আরো শক্তিভাবে গড়ার লক্ষে অতি শীঘ্রই আসছে মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিটে পরীক্ষিত কমিটি। যাদের দ্বারা আন্দোলন সংগ্রাম আরো বেগভান হয়ে উঠবে।

 

জানা গেছে, সামনে সরকার পতনের আরো কঠিন আন্দোলনকে লক্ষ্যে করেই। মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা লড়ে চড়ে বসেছেন এছাড়াও সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ইউনিটের কমিটিগুলো নিয়ে কয়েক দফায় আলাপ আলোচনা করেছে দলটির নেতৃবৃন্দ। যার পরিপ্রেক্ষিতে প্রতিটি ইউনিটে নেতৃবৃন্দদের ছড়াছড়ি শুরু হয়েছে। যে যার যার মতো ইউনিটের মূল পদে দায়িত্ব পেতে লবিং অবহৃত রেখেছে। এই দিকে অতি শীঘ্রই কমিটির হওয়ার সম্ভবনা রয়েছে।

 

ইতিমধ্যে নেতাকর্মীরা সবাই তাদের বিগত দিনের সিভি জমা দিয়ে রেখেছেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এবং সকলেই আন্দোলন সংগ্রামে নিজ নিজ বলয় দ্বারা আলাদা ব্যানারে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে আসছেন।

 

এমনকি বিগত দিনে ও এই সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, বন্দর থানা ছাত্রদল, সদর থানা ছাত্রদল, বন্দর উপজেলা ছাত্রদলসহ বাকি আরো ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে দফায় দফায় চমক সৃষ্টি করে এসেছেন আগামীতে নয়া কমিটির মধ্যেমে আরো জোড়ালো ভূমিকা পালনের দাবি জানিয়েছে ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও অতি শীগ্রই মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিট আরো সুসংগঠিত হয়ে উঠবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগন ছাত্রদলকে সুসংগঠিত করতে ৬ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। যেখানে সভাপতি করা হয়েছে রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াককে। কমিটির দায়িত্ব দেওয়ার পর বলা হয়েছিল ৩ মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করতে কিন্তু দলীয় দফায় দফায় আন্দোলন সংগ্রামের কারণে সেই কমিটিগুলো গঠনে বিশাল বাধা সৃষ্টি হয়।

 

কিন্তু সাংগঠনিক ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এই মহানগর ছাত্রদল। কিন্তু সামনের আরো কঠিন আন্দোলন আসার পথে সেখানে লক্ষ্যে করেই ইতিমধ্যে মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিট ছাত্রদলের কমিটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হিসেবে আলোচনায় শোনা যাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী হিরা, আরো রয়েছে শাহাদাত হোসেন রনি, মো. আরিফ সাধারন সম্পাদক হিসেবে আলোচনায় নাম শোনা যাচ্ছে আশারাফুল, আহসান হাবিব তন্ময়, হাসিবুল হাসান আকাশ।

 

বন্দর থানা ছাত্রদলের সভাপতি আলোচনায় রয়েছে রোমান, আল-আমিন, সাইফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল জামান তন্ময়, আশিকুল ইসলাম আসিফ। সদর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে আলোচনায় রয়েছে, মো. অনিক হোসেন, মো.জিদান, মালিক মুক্তাকি, রবিন সরকার পায়েল আর সাধারণ সম্পাদক হিসেবে, আব্দুল্লাহ আল-মামুন সাদিক, মো.মাসুদ, আব্দুল্লাহ জহির।

 

বন্দর উপজেলায় নাম সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছে, সাবিক মুহাম্মদ রাইয়ান, রাশেদুল ইসলাম রামিম ভূঁইয়া সাধারণ সম্পাদক হিসেবে নাম শোনা যাচ্ছে, আব্দুল্লাহ আল-মামুন, আকাশ বাছির, আপন প্রধান। এদের দ্বারা আগামীতে মহানগর ছাত্রদলের আওতাধীন ইউনিটগুলো আরো সুসংগঠিত হয়ে উঠবে। এদের মধ্যে সকল নেতাকর্মীরই আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এদের মাধ্যমে আগামীতে আন্দোলন সংগ্রাম বেগভান হয়ে উঠবে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী এ.কে হিরা যুগের চিন্তাকে বলেন, আমি আমাদের ফ্যামিলি গতভাবেই বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমরা বাবা নারায়ণগঞ্জ জেলা মহৎসজীবী দলের সাবেক সহ-সভাপতি ছিলেন। আমার বাবার হাত ধরেই আমার বিএনপির রাজনীতি শুরু যখন আমি ১০ম শ্রেনীর ছাত্র তখন থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আমি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের জয়েন কনর্ভেনারের দায়িত্ব পালন করছি।

 

আর আমাদের সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড রয়েছে এর থেকে ৭/৮টা ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দলীয় সকল প্রোগ্রামগুলো সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের ব্যানারে পালন করে আসছি। তাই আমি মনে করছি আমি যেহেতু থানাটা গুছিয়ে নিতে পেরেছি এছাড়াও প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা আমার সাথে কাজ করছে তাই আমি মনে করি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের দায়িত্ব আমার হাতে তুলে দিলে মহানগর ছাত্রদলের সভাপতি সাগর ভাই ও সাধারণ সম্পাদক রাহিদ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করতে পারবো ইনশাআল্লাহ।

 

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী শাহাদাত হোসেন রনি যুগের চিন্তাকে বলেন, বর্তমানে যে জামিল সরকার এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না এবং বর্তমানে দেশের ঘুম হারাম করার একটা সরকার গণতন্ত্র বিহীন সরকার। এই সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্তি করতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল আরো ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করবো এই প্রতিঙ্গা নিয়ে আমরা রাজপথে রয়েছি।

 

আর বর্তমানে যেহেতু সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ভাইকে কেন্দ্রীয় ছাত্রদলের মূল্যায়ন করে মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন সে কারণে যেহেতু পদটি খালি রয়েছে। আর আমিও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকায় রয়েছি সেহেতু দল যদি আমাকে মূল্যায়ন করে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের দায়িত্ব আমার হাতে তুলে দেয় তাহলে আমি আমরা পক্ষ থেকে যথেষ্টভাবে সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে সাগর ও রাহিদ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী গড়ে তুলবো।

 

বন্দর থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. রোমান যুগের চিন্তাকে বলেন বর্তমানে আমরা আন্দোলনমুখী মাধ্যমে রাজপথে রয়েছি। আর যেহেতু বন্দর থানা ছাত্রদলের একটি কমিটি হবে সেহেতু আমি বন্দর থানা ছাত্রদলে দীর্ঘদিন যাবৎ আলাদা ব্যানারে মিছিল নিয়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছি দল যদি আমাকে দায়িত্বশীল মনে করে তাহলে আমরা হাতে দায়িত্ব তুলে দিবে।

 

বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাকিব মুহাম্মদ রাইয়ান যুগের চিন্তাকে বলেন, আমি বর্তমানে বন্দর উপজেলা ছাত্রদলের সেক্রেটারির দায়িত্ব পালন করে যাচ্ছি। আর বিগত দিনে  আমাদের বন্দর থানা ও উপজেলার কমিটি একই ছিল। কিন্তু কয়েক বছর যাবৎ এটা আলাদা করা হয়েছে। আর এছাড়াও আমাদের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ যার কারণে নতুন কমিটি হবে আর যেহেতু আমি আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালনে রাজপথে রয়েছি সেহেতু দল আমাকে ইনশাআল্লাহ বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মূল্যায়ন করবে।

 

সদর থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী অনিক যুগের চিন্তাকে বলেন, এখনো আমরা কমিটি বিষয়ে কিছু জানি না। কিন্তু শুনেছি শীঘ্রই সদর থানা ছাত্রদলের কমিটি আসছে সেই ক্ষেত্রে আমি সভাপতি হিসেবে পদায়ন হতে চাচ্ছি যদি দল আমাকে সদর থানা ছাত্রদলে প্রয়োজন মনে করে তাহলে আমার হাতে দায়িত্ব তুলে দিবে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন