টিপুর কান্নাকাটিতে অনুষ্ঠানে এসেছেন দিনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে শৃঙ্খলার দেখা নেই, কমিটি হওয়ার পর থেকেই একের পর এক কর্মকান্ডর মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে মহানগর বিএনপির রাজনীতি। বর্তমানে কয়েকদিন যাবৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা
নিজের ফেসবুক আইডিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে নিয়ে নানা বেফাঁস মন্তব্য করে যাচ্ছে। যা নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুও নানা স্ট্যাটাসের মাধ্যমে দিনার সাথে বাকযুদ্ধ করেছেন। গত ২৭ আগষ্ট বিএনপির কালো পতকা মিছিলে মহানগর মহিলা দলের সাধারন সম্পাদককে দেখে সকলেই চমকে গিয়েছিলেন
এমনকি অনেকেই খুশি ও হয়েছিলেন যে এখন বিশৃঙ্খলার ছোঁয়া থেকে পরিত্রান পাবে মহানগর বিএনপি। কিন্তু একই দিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার কাছে মাফ চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই দাবী করেছেন দিনা।
রোববার (২৭ আগষ্ট) এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুকের পোস্টে দিনা লেখেছেন, আমাকে গতকাল মহানগর বিএনপির কালো পতাকা মিছিলে দেখে অনেকেই অবাক হয়েছেন কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাইকে নিয়ে এত সমালোচনার পর আমি আবার ঐ প্রোগ্রামে কেন গেলাম।
বিষয়টা সবার কাছে ক্লিয়ার করা দরকার। গত বৃহস্পতিবার রাতে টিপু ভাই অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী ভাইকে নিয়ে স্বেচ্ছায় আমার বাসায় আসেন এবং আমার হাসবেন্ড এর সামনে তার চলার পথের বিভিন্ন কাজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং কান্নাকাটি করেন। যার স্বাক্ষী স্বপন চৌধুরী ভাই। আমি তো মানুষ।
আমার জেদ যেমন আছে মায়াও আছে। তার অনুতপ্ত হওয়ার পর কান্নাকাটি করার পর আমি আমার সমস্ত রাগ ভুলে যাই। এরপর তিনি আমাকে মহানগরের কালো পতাকা মিছিলে আসতে রিকোয়েস্ট করে। এতে স্বপন চৌধুরী ভাই ও আমার হাসবেন্ড সায়েম প্রধান আমাকে যাওয়ার জন্য বলে। তারা আমাকে বুঝান যেখানে টিপু ভাই নিজে এসে আমার বাড়ীতে অনুতপ্ত প্রকাশ করেন
সেখানে আর মনে কোন ক্ষোভ রাখা উচিত না। এজন্যই আমি গতকাল কালো পতাকা মিছিলে আমার মহিলা দল নিয়ে উপস্থিত হই। তিনি আরও জানান, এই বিষয়টা নিয়ে অনেকেই স্ট্যান্ডবাজী করার চেষ্টা করছেন। ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তাই বিষয়টা ক্লিয়ার করলাম সবার কাছে। আমি কোন ভাইকে তেল মেখে রাজনীতি করার প্রয়োজন মনে করিনা।
কারণ আমি কোন ভাই এর রাজনীতি করিনা। আমার নেতা জনাব তারেক রহমান। নারায়ণগঞ্জে আমি ৪ আসনের সাবেক এমপি গিয়াস ভাই ও ৫ আসনের সাবেক এমপি কালাম ভাইকে শ্রদ্ধা করি ও তাদের মানি। সুতরাং এখানে কোন নাটকের সুযোগ নাই। আমার দিক থেকে আমি বিষয়টি ক্লিয়ার করলাম। আমি চেষ্টা করব দলের এই মুহুর্তে সবাই যেনো একতাবদ্ধ থাকতে পারি।
সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্রকে পুনদ্ধারে যেন এগিয়ে যেতে পারি। এ বিষয়ে মহানগর বিএনপির সদস সচিব আবু আল ইউসুফ টিপু বলেন, আমি কেন এসব করতে যাব? তবে আমাদের মধ্যে কোন দূরত্ব নেই। যে স্ট্যাটাস দিয়েছে সে কার কথায় কি করেছিল আমাকে বলেছে। একটু সমস্যা হয়েছিল একজন সিনিয়র নেতার মাধ্যমে বিষয়টি সমাধান হবে। এন. হুসেইন রনী /জেসি


