Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধান্ত আসছে জেলা-মহানগর যুবদলে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম

সিদ্ধান্ত আসছে জেলা-মহানগর যুবদলে
Swapno

 

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বর্তমানে রাজপথে আন্দোলনমুখী অবস্থানে রয়েছে। সামনে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীর জাগিয়ে তুলতে চায় দলটি। সেই লক্ষে ইতিমধ্যে দফায় দফায় আন্দোলনের দ্বারার মধ্যে ও সংগঠন গোছাচ্ছে বিএনিপর হাইকমান্ড।

 

 

তারই ধারাবাহিকতায় নানা চড়াই উত্তরাই অতিক্রম করে যুবকদের নেতৃত্বধীন জেলা ও মহানগর যুবদলের কমিটি নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। র্দীর্ঘদিন যাবৎ কোন জেলা যুবদলে আহ্বায়ক না থাকার কারণে ও মহানগর যুবদলে পূর্ণাঙ্গ কমিটি না থাকাসহ তাদের বিরুদ্ধে অর্থ-স্বার্থসহ নানা অভিযোগ থাকার কারণে বিলুপ্ত হয়ে নয়া কমিটির সিদ্ধান্ত নিচ্ছে দলটির হাইকমান্ড।

 

 

ইতিমধ্যে ২৮ আগষ্ট জাতীয়তাবাদী দলে তারুণ্যের শক্তি ফিরিয়ে আনতে হবিগঞ্জ জেলা, নাওগাঁ জেলা, রংপুর মহানগর, ঢাকা জেলা, সৈয়দপুর জেলায় যোগ নেতৃত্ব যাচাই বাছাই করে কমিটি গঠন করা হয়েছে। সেই ধারবাহিকতায় ২৯ আগষ্ট ঢাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটি বিষয়ে সিদ্ধান্ত আসার পথে রয়েছে।

 

 

এমনকি চলতি সপ্তাহের মধ্যেই কিছ একটি রেজাল্ট আসবে বলে দাবি করছেন দলটির নেতৃবৃন্দ। এমনিক নিস্কিয় নেতাদের বিরুদ্ধে নানা দিক নিদের্শনা থাকায় বর্তমানে নিস্কিয় নেতাকর্মীরা লড়ে চড়ে বসেছেন। তৃণমূলের নেতারা ও আশা নিয়ে বসে আছেন এবার যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলা ও মহানগর যুবদলেল তারুণ্যের শক্তি ফিরে পবে।

 

 

ইতি মধ্যে মহানগর যুযবদলে আলোচনায় নাম শোনা যাচ্ছে কিছ যোগ্য নেতৃবৃন্দের, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ আহম্মেদ, মহানগর যুবদলের সদস্য সচি মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম আহŸায়ক সাগর প্রধান এদের মধ্যেমেই মহানগর যুবদলের নয়া কমিটি আসার পথে।

 

 

অপর দিকে জেলা যুবদলে আলোচনা শোনা যাচ্ছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক, সোনারগাঁ উপজেলা যুবদলের আহŸায়ক শহিদুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজিব।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তকে আহবায়ক এবং মহানগর বিএনপি থেকে পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করা হয়।

 

 

সেই সাথে কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। কমিটি ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তাঁরা। সেই সাথে ওয়ার্ড কমিটিও তাঁরা ঘোষণা করতে পারেননি।

 

 

পাশাপাশি দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো কোনো ভূমিকা রাখতে পারেননি। বিপরীতে তাঁরা বিভিন্ন কর্মকান্ডে বিতর্কিত হয়ে আসছেন। যার কারণে কমিটি এই মহানগর যুবদলকে কলঙ্ক মুক্ত করতে তারুণ্যের মাধ্যমে কমিটি গঠন করতে যাচ্ছে। অপর দিকে গত ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা করা হয়েছিল।

 

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে গোলাম ফারুক খোকনকে আহবায়ক আর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করা হয় গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় ভিপি কবিরকে। কিন্তু কমিটি হওয়ার ছয় মাসের মাথায় ১৫ নভেম্বর ঘোষনা করা হয়

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহবায়ক কমিটি যেখানে সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে। ফলে জেলা যুবদলের আহবায়ক পদটি খালি হয়ে যায়। তারপর থেকেই জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির একক নেতৃত্বে একদিকে চলছে যুবদলের একাংশের রাজনীতি।

 

 

অপরদিকে জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের ভিন্নভিন্ন অবস্থান থেকে জেলা যুবদলের ব্যানারে চালিয়ে আসছে জেলা যুবদলের রাজনৈতিক কার্যক্রম। জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা দলের কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করছেন। এদের মধ্যেই যাচাই বাছাই করে এই সপ্তাহের মধ্যেই জেলা মহানগর যুবদলে তারুণ্যের সিদ্ধান্ত আসছে।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন