উন্নয়ন অগ্রযাত্রায় বদলে গেছে সোনারগাঁ উপজেলার দৃশ্যপট
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম
মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন অগ্রযাত্রায় বদলে গেছে পর্যটনখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৃশ্যপট। বর্তমান সরকারের কল্যাণে উন্নয়নমুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে এমন আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি সচেতন মহলের।
গত ১০ বছরে দেশের উন্নয়নে বর্তমান সরকার ও স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলে সোনারগাঁয়ে উন্নয়নের তেমন কোন ঘাটতি নেই বললেই চলে। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র, সরকারী ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ নতুন নতুন ভবন নির্মাণ, মডেল মসজিদ, আধুনিক প্রশাসনিক ভবন,
৫০ শয্যা বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা ক্যা¤পাসে গড়ে উঠেছে চার তলা বিশিষ্ট নতুন উপজেলা পরিষদ ভবন, উপজেলা হল রুম, নান্দনিক পানির ফুয়ারা, অপরূপ ধৌর্যের একটি মুক্তমঞ্চ, বিশাল আকৃতির নতুন আরেকটি শহিদ মিনার, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন,
কাংঙ্খিত হরিহরদি সেতুসহ অনেক সেতু নির্মাণ, হাটবাজার ও রাস্তাঘাট সংস্কারসহ অগনিত উন্নয়ন। ১০ বছর আগেও সোনারগাঁ উপজেলার রাস্তাঘাট গুলোও ছিলো ভাঙ্গা চুড়া, শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছিলো জরাজীর্ণ। এ ছাড়া বিদ্যালয় বিহীন অনেক গ্রামে স্থাপন প্রকল্পের আওতায় নতুন বিদ্যালয় স্থাপন। বর্তমান সরকারের আমলে যা উন্নয়ন কাজ হয়েছে,
পূর্ববর্তী কোন সরকারের আমলে তা হয়নি, এমনটা দাবি সচেতন মহলের। স্বাধীনতার ৫৩ বছর পরে হলেও সোনারগাঁ উপজেলার সবচেয়ে অবহেলিত জনপদ নুনেরটেক এলাকা এখন বিদ্যুৎতায়িত হয়েছে। বর্তমানে শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলা সোনারগাঁ। এ ছাড়া বিদ্যালয় বিহীন অনেক গ্রামে স্থাপন প্রকল্পের আওতায় নতুন বিদ্যালয় স্থাপন। গ্রামীণ সড়ক ও হাটবাজার উন্নয়ন।
পর্যটন নগরী সোনারগাঁ উপজেলা এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। উন্নয়ন ঘটেছে গ্রামীন জনসাধারনের জীবন মানেও। অপর দিকে, সোনারগাঁ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত। গত ১০ বছরের ব্যবধানে শিক্ষার দিক থেকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ উপজেলা এখন সবচেয়ে বেশি অগ্রসর।
শিক্ষার গুনগত মান উন্নয়নের ফলে সোনারগাঁয়ের ছেলে মেয়েরা সচিব থেকে শুরু করে আইনজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারও হচ্ছেন অনেক শিক্ষার্থী। সোনারগাঁ উপজেলায় বিদ্যমান প্রায় প্রতিটি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। তবে, সব উন্নয়ন ডাকা পড়েছে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত উপজেলা সদরের প্রধান সড়ক অপ্রসস্থ হওয়ায়।
বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার নিরলস প্রচেষ্টায় ১০ বছরে উন্নয়ন এখন দৃশ্যমান উন্নয়নে রুপ নিয়েছে। সোনারগাঁয়ের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটার পাশাপাশি দৃশ্যমান উন্নয়ন এখন নজর কাড়ছে সকলের। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা জানিয়েছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নই আমার প্রধান লক্ষ্য। উন্নয়নই আমার রাজনীতি।
উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে সোনারগাঁ উপজেলা হবে দেশের অর্থনীতির চালিকাশক্তি। যাতায়াতের সুব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইটি সেক্টরসহ অসংখ্য উন্নয়নের কাজ করা হয়েছে। সব মিলিয়ে প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার যে সাফল্যের স্বাক্ষর রেখেছে তা প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান। এন. হুসেইন রনী /জেসি


