যুবদলের নব কমিটিতে ছাত্রদলের সাবেক নেতাদের আগমনের সংকেত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলে নব কমিটি আগমনের খবর ইতিমধ্যেই যুবদল নেতাদের মধ্যে চাউর রয়েছে। এমনকি খুব শীঘ্রই যুবদলের নব কমিটি আগমন সম্ভাবনাময়। কারণ দীর্ঘদিন মহানগর যুবদলের নব কমিটি গঠনের একটি প্রক্রিয়া চলমান ছিল এবং নেতৃত্ব প্রত্যাশীত একাধিক নেতা এখনো কেন্দ্রে লবিং তদবির দৌড়ঝাঁপে ব্যস্ত।
তবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে নেতৃত্ব প্রত্যাশায় সর্বত্ত আলোচনায় রয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি থেকে শুরু করে সদ্য সাবেক সভাপতি পর্যন্ত মহানগর ছাত্রদলের সাবেক তিনজন সভাপতি। এমনকি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নব কমিটিতে তাদের আগমনের সংকেত সর্বত্ত।
সূত্র মতে, যেকোন মুহুর্তেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত কমিটি আগমনের সম্ভবনা রয়েছে। তবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত কমিটিতে নেতৃত্ব প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ ও সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদ্য সাবেক সভাপতি শাহেদ আহমেদ।
ছাত্রদলের তিন সভাপতিই মহানগর যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে এবং দুজন বর্তমান কমিটিতে রয়েছে। তবে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ দীর্ঘ যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্ব বরাবর প্রত্যাশা করেও ছিঁটকে পড়েছিলেন পূর্ব গঠিত মহানগর যুবদলের কমিটি থেকে।
তবে আসন্ন মহানগর যুবদলের কমিটিতে মাজহারুল ইসলাম জোসেফকে শীর্ষ পদে অদিষ্ঠিত করতে মহানগর যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে জোড়ালোভাবে জোসেফকে আসন্ন যুবদলের শীর্ষ কমিটিতে অদিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত মাজহারুল ইসলাম জোসেফ ছাত্রদলের রাজনীতিতে ছিলেন একজন আলোচিত নেতা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং বিএনপির সাবেক এমপি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলামের ভাতিজা ছিলেন মাজহারুল ইসলাম জোসেফ। ছাত্র রাজনীতির পর যুব রাজনীতিতেও একজন আলোচিত নেতা। কারণ মহানগর যুবদলের কমিটিকে না থেকেও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে দলীয় সকল কর্মসূচিতেই তার সরব উপস্থিত পরিলক্ষিত হয়।
যার কারণে কেন্দ্রীয় কমিটি থেকেও জোসেফকে নিয়ে ভাবছে কেন্দ্রীয় নেতারা। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদলের বর্তমান কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম সজলও আসন্ন যুবদলের কমিটিতে পদধিকার বলে শীর্ষ পদ প্রত্যাশা করছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান সদস্য সচিব হিসেবে পূণরায় শীর্ষ পদে আলোচনায় রয়েছেন। এমনকি মহানগর যুবদলের নব কমিটিতে শীর্ষ পদ বাগাতে বেশ উদগ্রীব রয়েছে সজল। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সভাপতি ও মহানগর যুবদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদও রয়েছে আসন্ন যুবদলের নব কমিটিতে সর্বত্র আলোচনায়।
কারণ ছাত্রদলের রাজনীতি থেকেই একজন নির্জ্জাতিত নেতা হিসেবে এবং বিশাল কর্মী বাহিনী নিয়ন্ত্রণকারী বর্তমান যুবনেতা হিসেবে আসন্ন যুবদলের কমিটিতে শাহেদ আহমেদের শীর্ষ পদের প্রত্যাশীত নেতাদের মধ্যে আলোচনায়। কারণ একজন তুখোড় ছাত্র নেতা থেকে বর্তমানে যুব রাজনীতিতেও আলোচিত নেতা হিসেবে কেন্দ্রের নেতাদের কাছেও সুদৃষ্টিতে রয়েছে। এন. হুসেইন রনী /জেসি


