Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটির অনুমোদন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটির অনুমোদন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। 


মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্যাডে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব রহমানকে আহ্বায়ক করে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুকে সদস্য সচিব ও সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। তবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে আহ্বায়ক, সদস্য সচিব, ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

 

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন রানাকে আহ্বায়ক এবং মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব ও কামাল উদ্দিন জনিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। তবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির আহ্বায়ক মাহাবুব রহমান প্রতিক্রিয়া জানিয়ে যুগের চিন্তা বলেন, দল আমাকে যে ঈমানী দায়িত্ব দিয়েছে দল আমার আস্থা ও যে বিশ্বাস রেখে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমার জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আমি পালন করব। পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশ নায়েক তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলার প্রত্যাহার এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দেশে গণতন্ত্র পুররুদ্ধার করার জন্য দেশের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বাক স্বাধীনতা আনার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামকে আমরা যেন সফল করতে পারি এবং ১৮ কোটি মানুষকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে পারি এই জন্য দল আমাকে যে ঈমানী দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে আমি বদ্ধপরিকর। 

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রতিক্রিয়া জানিয়ে যুগের চিন্তা বলেন, দল আমাকে গুরু দায়িত্ব অর্পন করায় দেশ নায়ক তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা রাজপথে নেতাদের মূল্যায়িত করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল কমিটির অনুমোদন দিয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন