সাদেক সজীবের নেতৃত্বাধীন যুবদলের মৌন মিছিলে জনস্রোত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কালো ব্যানারে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে তাঁক লাগানো এক শোডাউনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিলে জনস্রোত সৃষ্টি করেন।
বুধবার (৩০ আগষ্ট) বিকেল ৪টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিস সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব স্বতঃস্ফূর্তভাবে যুবদলের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতারা মৌন মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ড গিয়ে সমাপ্ত করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে গুম হওয়া নেতাকর্মীদের বিচারের দাবিসহ শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদল, সোনারগাঁ উপজেলা যুবদল, রূপগঞ্জ উপজেলা যুবদল, আড়াইহাজার উপজেলা যুবদলসহ নারায়ণগঞ্জ জেলা যুবদলের অর্ন্তভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নারায়ণগঞ্জ যুবদলের নবগঠিত কমিটির সাথে মৌন মিছিলে অংশগ্রহণ করেন।


