Logo
Logo
×

রাজনীতি

মিথ্যা মামলার প্রতিবাদে ৩নং ওর্য়াড বিএনপির বিক্ষোভ মিছিল

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম

মিথ্যা মামলার প্রতিবাদে ৩নং ওর্য়াড বিএনপির বিক্ষোভ মিছিল
Swapno

 

গত ১৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে বেপরোয়া লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

 

 

আজাহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নজরুল ইসলাম আজাদসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিদ্ধিরগঞ্জের ৩নং ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সানারপাড় রওশআরা ডিগ্রি কলেজ হয়ে পুনরায় বাঘমারা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।  বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সিদ্ধিরগঞ্জের ৩নং ওর্য়াড বিএনপির সভাপতি তৈয়ব হোসেনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলাম, ডি.এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, সদস্য ইউছুফ মিয়া।

 

 

৩নং ওর্য়াড বিএনপির সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, সেন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আনিস সাউদ।

 

 

৩নং ওর্য়াড বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্র-বিষয়ক সম্পাদক ফৈরদাউস ইসলাম, মহিলা বিষযক বিষয়ক সম্পাদক লুৎফুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন রনি প্রমূখ।

 

 

এসময় সভাপতির বক্তব্য সিদ্ধিরগঞ্জের ৩নং ওর্য়াড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন বলেন , আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজাহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

 

 

সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি থাকব ইনশাআল্লাহ। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন