Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির মৌন মিছিল সাবেক সংসদ আঙ্গুরের অংশগ্রহণ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:৩৮ এএম

জেলা বিএনপির মৌন মিছিল সাবেক সংসদ আঙ্গুরের অংশগ্রহণ 
Swapno

 

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি মৌন মিছিলকে সফল লক্ষ্যে নারায়ণগঞ্জ–২ আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে  মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিল অংশগ্রহণ করেন।

 

বুধবার (৩০ আগষ্ট) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিস সামনে থেকে মৌন মিছিল শুরু করে জেলা বিএনপি। মৌন মিছিলটি ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ড গিয়ে সমাপ্ত হয়। এসময়ে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে গুম হওয়া নেতাকর্মীদের বিচারের দাবিসহ  নানামুখী শ্লোগান দেন।

 

এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন