সালু-রফিকের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটি মৌন মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:৪১ এএম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কালো ব্যানারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির সদস্য সচিব সালাউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল এক শোডাউনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিলে অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ আগষ্ট) বিকেল ৪টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিস সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিলে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির সদস্য সচিব সালাউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতারা মৌন মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ড গিয়ে সমাপ্ত করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে গুম হওয়া নেতাকর্মীদের বিচারের দাবিসহ শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের অর্ন্তভুক্ত সকল ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটির সাথে মৌন মিছিলে অংশগ্রহণ করেন।


