Logo
Logo
×

রাজনীতি

মাহবুবুর রহমানকে গ্রেপ্তারে রানা-বাবুর নিন্দা ও প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩:৩৫ পিএম

মাহবুবুর রহমানকে গ্রেপ্তারে রানা-বাবুর নিন্দা ও প্রতিবাদ
Swapno


নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিল থেকে ফেরার পথে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা এবং মমিনুর রহমান বাবুর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের সহযোদ্ধা জেলা স্বেচ্ছাসেবকদলের নবনির্বাচিত আহ্বায়ক মাহাবুব রহমানকে জেলা বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রতিবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব ভাইকে গ্রেফতারের এই হীন কর্মকান্ডের কারণে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


প্রসঙ্গত, বুধবার (৩০ আগস্ট) বিকেলে সাইনবোর্ডে জেলা বিএনপির মিছিল শেষে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন