Logo
Logo
×

রাজনীতি

জোসেফ বাহিনীর অতর্কিত হামলা প্রতিহত করলো যুবদল-ছাত্রদল  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম

জোসেফ বাহিনীর অতর্কিত হামলা প্রতিহত করলো যুবদল-ছাত্রদল  
Swapno

 

মহানগর বিএনপির আয়োজিত গুম দিবস উপলক্ষে মৌন মিছিলের পূর্বের সমাবেশে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বাহিনীর অতর্কিত হামলার প্রতিহত করেছেন মহানগর যুবদল ও মহানগর ছাত্রদল। গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মৌন মিছিল পূর্বক সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।

 

জানা গেছে, পদবঞ্চিত হয়ে যুবদল নেতা জোসেফের নেতৃত্বে তার বাহিনীরা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির কয়েকটি নেতাকর্মীর উপর হামলা করেন। এতে সাংবদিকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

 

কিন্তু ঘটনাস্থলে তাণ্ডব ঘটিয়ে পার পেয়ে যেতে পারেননি জোসেফ বাহিনী সাথে সাথেই মহানগর যুবদলের নবাগত আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মহানগর যুবদল ও মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে মহানগর ছাত্রদল একত্রিত হয়ে জোসেফসহ তার বাহিনীদের উপর হামলার পাল্টা হামলা চালায়।

 

সূত্র বলছে, যুবদল ও ছাত্রদল একত্রিত হয়ে তাদের দাওয়া দেয় এ সময় জোসেফ বাহিনী চাষাড়া বালুর মাঠ দিয়ে দৌঁড়ে গলাচিপা দিয়ে বের হতে গেলে সে অবস্থায় জোসেফকে ও তার অনুসারিদের বেধড়ক মারধর করে যুবদল ও ছাত্রদল। সবশেষে পরিস্থিতি ঠান্ডা করে যথাযথভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।

 

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়। আর এই মহানগর যুবদলের আহ্বায়কের পদ পায় মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ। এতে গত রাত থেকেই ক্ষিপ্ত হয়ে আছেন জোসেফসহ তারা বাহিনীর নেতৃবৃন্দরা। সেই পরিপ্রেক্ষিতেই তাদের এই হামলা।

 

জানা গেছে, এর আগেও এই জোসেফের নেতৃত্বে দলীয় কর্মসূচিতে তার বাহিনীর নেতৃবৃন্দ তান্ডব চালিয়ে গেছেন তারা পাশাপাশি তার একটি চক্র ধারা সকল প্রোগ্রামেই মোবাইল চুরিসহ নানা কর্মকান্ড চালাতো এতে মহানগর বিএনপির সকল প্রোগ্রামেই বিশৃঙ্খলা করতো এই জোসেফ বাহিনীরা।

 

হামলায় যুবদল ও ছাত্রদলের দাবি, বিএনপির উপর কোন হামলা আসলেই যুবদল ও ছাত্রদল বিগত দিনে ও ঝাঁপিয়ে পরেছে সামনে ও যে কোন হামলায় ঝাঁপিয়ে পরবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন