বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন আল আরিফ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সমগ্র নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.আল আরিফ। গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাধারণ সম্পাদক মো.আল আরিফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে। এই ৪৫ তম প্রতিষ্ঠাবাষির্কী থেকে আমাদের দাবি জানাই সকল নেতাকর্মীর মিথ্যা মামলার মুক্তি এবং দফা একটি সরকারের পদত্যাগ। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


