প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাতে চায় নারায়ণগঞ্জ বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
বর্তমান সরকারের পতন ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি ১ দফার আন্দোলন করে যাচ্ছে বিএনপি। দফায় দফায় এই দাবির আন্দোলনের মাধ্যমে রাজপথে আন্দোলনমুখী হয়েছে দলটির নেতৃবৃন্দ। এমনকি জেলাতে ও মহানগরে দফায় দফায় আসছে যোগ্য নেতৃত্বের হাতে অঙ্গসংগঠনের কমিটি। সব মিলিয়ে বর্তমানে গর্জে উঠছে দলটির নেতৃবৃন্দ।
জানা গেছে, বিএনপি বড় রকমের দায়িত্ব নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জণগণকে আন্দোলনে মরিয়া হয়ে উঠছে এমনই দবি করছেন বিএনপির নেতৃবৃন্দ। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কীকে ঘিরে ইতিমধ্যেই ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল জেলা ইউনিট ও অঙ্গসংগঠনগুলো কর্মসূচি পালনে ঢাকায় উপস্থিত থাকবে।
জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান হন। ৭ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন; ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ এর ২১ এপ্রিল বিচারপতি আবু সাদাত সায়েমকে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হয়, জিয়া তখন ওই দায়িত্বও নেন।
সে সময় জিয়ার সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টায় একটি গণভোটের আয়োজন করা হয়, যাতে ৯৮.৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে। সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি। ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে 'জাতীয়তাবাদী ফ্রন্ট' ঘোষণা করা হয়।
সেনাবাহিনী প্রধানের পদে থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই 'জাতীয়তাবাদী ফ্রন্ট' থেকে প্রার্থী হয়ে তিনি ‘নির্বাচিত’ রাষ্ট্রপতি হন। নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার পর থেকেই বিএনপি এই ৪৫ বছর যাবৎ সাধারণ মানুষের দল হিসেবে কাজ করে যাচ্ছেন।
জিয়াউর রহমানের হাতে গড়া এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বাষির্কী নারায়ণগঞ্জ ব্যাপকভাবে বিএনপির নেতাকর্মীরা পালনের প্রস্তুতি নিলেও গতকাল সেন্ট্যাল থেকে ঢাকায় কর্মসূচি ঘোষণা কে দিয়েছেন। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালী করে রাজধানীতে চমক দেখাতে চান।
এর আগে গত বছর বিএনপি ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কীকে কেন্দ্র করে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায় এক যুবদল নেতা শাওন নিহত হয়েছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। নারায়ণগঞ্জ ছাড়াও সেদিনে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল ও নেত্রকোনা জেলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতীক সময়ে এটিই বিরোধীদল বিএনপির সাথে পুলিশের সবচেয়ে বড়ো মাত্রার সংঘর্ষ বলে মনে করছিলেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল। কিন্তু আগামী কাল আমাদের নারায়ণগঞ্জ বিএনপির সকল নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই গতকাল আমরা সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে ঢাকায় বর্ণাঢ্য র্যালী করবো।
জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আগামীকাল বিএনপির প্রতিষ্ঠা বাষির্কীকে ঘিরে ইতিমধ্যে আমাদের জেলার বিভিন্ন এলাকায় ধড় পাকড় চলছে এমনকি অনেকের বাড়িতে পুলিশ গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু কোনভাবেই এই বিএনপিকে দাবিয়ে রাখা সম্ভব নয়। আমরা রাজপথে ছিলাম আগামীতে ও থাকবো। আশা করছি আগামীকাল সকল রেকর্ড অতিক্রম করে আমরা ঢাকায় বিএনপির বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ যোগদান করবো।
মহনগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আমরা নারায়ণগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালী করবো কিন্তু আগামী কাল আমাদের সেন্ট্যাল থেকে নির্দেশ রয়েছে আমাদের কর্মসূচি ঢাকায় হবে আর তার পাশাপাশি সেখানে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ হবে। আমরা সেই উদ্দেশ আগামী কাল ঢাকায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী নিয়ে ঢাকায় উপস্থিত হবো।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, আগামী কাল আমাদের প্রোগ্রাম ঢাকায় দেওয়া হয়েছে। আমরা যথাযথভাবে জেলা বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ঢাকায় বিএনপির এই ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, জেলা যুবদল বিগত দিন থেকেই রাজপথে দলীয় সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আগামীকাল ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপকভাবে ঢাকায় বর্ণাঢ্য র্যালী পালন করবো।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল আমাদের কর্মসূচি ঢাকায়। ইনশাআল্লাহ আমরা আগামীকাল ঢাকায় র্যালী করবো। পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জে ও পতিষ্ঠা বাষির্কী পালন করবে। আগামীকাল ঢাকায় বিএনপির প্রতিষ্ঠা বাষির্কীর র্যালীকে ঘিরে আমাদের সব্বোর্চ প্রস্তুতি রয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া যুগের চিন্তাকে বলেন, বিএনপি দেশের সব চাইতে বড় এবং শান্তিপূর্ণ একটি দল হিসেবে পরিচিত। আর এই দলের নেতৃবৃন্দ সকল সময় সাধারণ জনগণের জন্যই রাজপথে আন্দোলণ সংগ্রাম পালন করে থাকে। আগামীকাল এই দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সেই লক্ষেই ঢাকায় জেলা ছাত্রদল ব্যাপকভাবে অংশ গ্রহণ করবে ও বর্ণাঢ্য র্যালী পালন করবে।
মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, আগামীকাল ঢাকায় বিএনপির প্রতিষ্ঠা বাষির্কীর বর্ণাঢ্য র্যালীকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আর ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকাল ফকিরপুল মোড়ে অবস্থান করবে। আমরা আগামীকাল প্রায় ৩ হাজার নেতাকর্মী ঢাকার রাজপথে জড়ো করবে এবং ইনাশাআল্লাহ একটি ব্যাপক শোডাউন করবো আমর ঢাকার রাজপথে। এস.এ/জেসি


